Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

৬,৯৫৩ পূজা কমিটিকে দশ হাজার করে দেবে রাজ্য সরকার

৩৫০ জনকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ

samayikprasanga by samayikprasanga
October 17, 2023
in slider, অসম
0
৬,৯৫৩ পূজা কমিটিকে দশ হাজার করে দেবে রাজ্য সরকার

অনলাইন ডেস্ক : অসমে তিন বছরের বেশি পুরনো পূজা কমিটিগুলিকে রাজ্য সরকার প্ৰদান করবে আৰ্থিক সাহায্য। মঙ্গলবার রাজ্য ক্যাবিনেটে এছাড়া আরও কয়েকটি সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠক শেষে পরিষদীয় মন্ত্ৰী জয়ন্তমল্ল বরুয়া এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের নির্যাস দিতে গিয়ে এ কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, কেউ যাতে কারোর কাছে চাঁদার নামে জুলুমবাজি না করে, তা রুখতে তিন বছরের বেশি পুরনো রাজ্যের ৬,৯৫৩টি পূজা কমিটিকে দশ হাজার টাকা করে রাজ্য সরকার প্রদান করবে।

ক্যাবিনেটের অন্য সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, প্ৰত্যেক জেলায় নিয়মিত ৩৫০ জন আইনজীবীকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হবে। আইনি ব্যবস্থা ক্ষিপ্ৰতর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা পক্ষ হিসেবে পালন করবে রাজ্য সরকার। এর মাধ্যমে চা বাগানগুলিতে ১০০টি নতুন বিদ্যালয় স্থাপন করা হবে। ৩০০টি বিদ্যালয়ের নতুন ভবন হবে। এজন্য ব্যয় হবে মোট ৭ কোটি টাকা।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

মন্ত্রী জয়ন্তমল্ল জানান, প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সব মন্ত্ৰী পাঁচদিন করে পৃথক পৃথক মণ্ডলে অবস্থান ককবেন। এর জন্য পাঁচটি মণ্ডল বাছাই করা হয়েছে, সেগুলি যথাক্ৰমে উজান অসম, উত্তর অসম, বিটিআর, নিম্ন অসম এবং বরাক উপত্যকা। তাছাড়া ২০২৪ সালের জন্য সরকারি ছুটির দিনও ধাৰ্য করা হয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে। সিদ্ধান্ত খোলসা করে মন্ত্ৰী জয়ন্ত জানান, ৩৬টি সরকারি ছুটি (গ্যাজেটেড হলি-ডে), ৩০টি সীমিত ছুটি (রেস্ট্রিকটেড হলি-ডে), দুটি অৰ্ধদিবস ছুটি (দুটিকে মিলিয়ে এক দিন)। তদুপরি ওই বছরে রয়েছে ৫২ দিন রবিবার এবং ২৬ দিন দ্বিতীয় এবং চতুৰ্থ শনিবার। এই সব কয়টি ছুটির দিন একত্রিত করলে হয় ১৪৫দিন, অৰ্থাৎ ২০২৪ সালে প্ৰায় পাঁচ মাস ছুটি পাবেন সরকারি কৰ্মচারীরা। ছুটির এই তালিকায় ক্যাবিনেট বৈঠকে সিলমোহর পড়েছে বলে জানান তিনি।

অন্য সে সব বিষয়ে ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, বসুন্ধরা-২-এর মাধ্যমে রাজ্যের ১২৩টি আদি বাসিন্দা পরিবারকে ভূমি প্ৰদানের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া নিম্ন অসমের ৫৫ হাজার ভূমিহীন পরিবারকে ভূমির পাট্টা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত নির্বাচন কেন্দ্রগুলিতে জলসেচ বিভাগ নতুন সার্কল, ডিভিশন এবং সাব-ডিভিশন নিৰ্মাণ করবে। ২৪ মেগাওয়াটের কারবি-লাংপি মিডল হাইড্ৰো প্ৰজেক্টের ৪১৭.৩২ কোটি টাকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Tags: Assam CabinetCM Himanta Bishwa SharmaDurga Puja Committee
Previous Post

মনিপুরে বিস্ফোরণ, শিলচরের বাদ্রিপার থেকে যুবককে ধরে নিয়ে গেল এনআইএ

Next Post

শিলচরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর তুতোভাই

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর তুতোভাই

শিলচরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর তুতোভাই

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?