Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

লক্ষ্মীপুরে নাবালিকাকে ধর্ষণ, ২০ বছর কারাদণ্ড প্রতিবেশী যুবকের

samayikprasanga by samayikprasanga
September 12, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
লক্ষ্মীপুরে নাবালিকাকে ধর্ষণ, ২০ বছর কারাদণ্ড প্রতিবেশী যুবকের

অনলাইন ডেস্ক : প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবককে ২০ বছর কারাবাসের সাজা শোনালো কাছাড়ের স্পেশাল জাজ (পস্কো) নারায়ন কুরির আদালত। সাজাপ্রাপ্ত যুবক নিরঞ্জন ভক্ত ওরফে মনু (২০) লক্ষ্মীপুর থালা এলাকার টিলাবস্তির বাসিন্দা।

‌‌ ধর্ষণের ঘটনা ঘটে ২০২৩ সালের ১৭ মে। ওইদিন রাত ১১টা নাগাদ নিরঞ্জন তার এক প্রতিবেশীর বাড়িতে যায়। সে সময় বাড়ির লোকেরা ছিলেন ঘুমিয়ে। সে প্রতিবেশীর ঘরের দরজার আগল কোনওভাবে খুলে ফেলে। এরপর ভেতরে ঢুকে একটি বিছানায় একা ঘুমিয়ে থাকা ওই বাড়ির বছর ১৩র এক নাবালিকার মুখে চাপা দিয়ে বলপূর্বক যৌনাচার চালায়। এসবের মাঝে ঘরের ভেতর অন্য বিছানায় শুয়ে থাকা নাবালিকার মা শব্দ পেয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে নিরঞ্জনের পাশবিক অত্যাচারের দৃশ্য দেখে তাকে আটকানোর জন্য দরজা বন্ধ করে দেন। এরপর তিনি শুরু করেন চিৎকার। এই অবস্থায় নিরঞ্জন ওই নাবালিকার মাকে লাথি মেরে দরজা খুলে পালিয়ে যায়।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ নিয়ে পরদিন লক্ষীপুর থানায় দায়ের করা হয় এজাহার। এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। পুলিশি তদন্ত শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়ার পর গত সোমবার আদালত নিরঞ্জন কে দোষী সাব্যস্ত করে। এরপর বৃহস্পতিবার ঘোষণা করা হয় সাজা।

আদালত নিরঞ্জনকে ভারতীয় দণ্ডবিধির ৪৫০ ধারায় ১০ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে ১০ হাজার টাকা। জরিমানা অনাদায় তাকে ভোগ করতে হবে আরো ৩ মাসের কারাদন্ড। এছাড়া পক্সো আইনের ৪ নম্বর ধারায় তাকে ২০ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৪ মাসের কারাদণ্ড। দুটি সাজা চলবে একসঙ্গে।

Tags: Assam PolicecjmpocsoRape
Previous Post

সই জাল করে জমি হড়প ! অভিযোগে সিলমোহর ফরেনসিক বিভাগের

Next Post

কান্ডারী সুজিত পলাতক, চেংকুড়ি রোডে এবার পুজোর বাজেট কমে প্রায় অর্ধেক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কান্ডারী সুজিত পলাতক, চেংকুড়ি রোডে এবার পুজোর বাজেট কমে প্রায় অর্ধেক

কান্ডারী সুজিত পলাতক, চেংকুড়ি রোডে এবার পুজোর বাজেট কমে প্রায় অর্ধেক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?