Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

কান্ডারী সুজিত পলাতক, চেংকুড়ি রোডে এবার পুজোর বাজেট কমে প্রায় অর্ধেক

samayikprasanga by samayikprasanga
September 12, 2024
in অসম, বরাক উপত্যকা
0
কান্ডারী সুজিত পলাতক, চেংকুড়ি রোডে এবার পুজোর বাজেট কমে প্রায় অর্ধেক

অনলাইন ডেস্ক : বিগ বাজেটের পূজো। গত কয়েক বছর ধরেই শিলচরের চেংকুড়ি রোড সর্বজনীন দূর্গা পূজা কমিটির পুজো গন্য হচ্ছে এই তালিকায়। মন্ডপ, আলোকসজ্জা থেকে ধরে প্রতিমা সবকিছুতেই জৌলুসের দরুণ ওই পুজো টানছিল দর্শকদের ভিড়। তবে এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত বছরের ১৪ লক্ষের তুলনায় এবার বাজেট প্রায় অর্ধেক কমে নেমে এসেছে ৮ লক্ষে।

বাজেট কমার কারণ নিয়ে পুজো কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য জানান, অন্যান্য বছর কিছু কিছু সূত্রে পাড়ার বাইরে থেকেও ভালো অংকের চাঁদা আসতো। যাদের সূত্রে আসতো তারা বর্তমানে রয়েছেন বাইরে। তাই এবার কমিয়ে দিতে হয়েছে বাজেট। বাজেট কমায় মূলত প্রভাব পড়েছে মণ্ডপ সজ্জায়। কেদারনাথ বা অন্যান্য বড় বড় মন্দিরের আদরে গত কয়েক বছর দৃষ্টিনন্দন মন্ডপ গড়ে বিভিন্ন পুরস্কার জিতলেও বাধ্য হয়েই এবার মন্ডপের ক্ষেত্রে খরচ অনেকটা কমিয়ে দিতে হচ্ছে। তবে পুজোর তিনদিন অন্যান্য বছরের মতোই থাকছে নরনারায়ণ সেবা। সাধ্যমতো আলোকসজ্জার‌ও ব্যবস্থা করা হচ্ছে।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

সভাপতি বিজয়বাবু এসব কথা জানালেও কে বা কাদের সূত্রে অন্যান্য বছর পাড়ার বাইরে থেকেও ভালো অংকের চাঁদা আসতো এনিয়ে কিছু বলেননি। যদিও কমিটির অন্যান্য সূত্রে জানা গেছে, ওই এলাকার উপেন্দ্র দাম সরণীর বাসিন্দা বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরীর সূত্রেই পাড়ার বাইরে থেকেও আসতো মোটা অংকের চাঁদা। আর এই পুজো শহরের জনমানসে সুজিতের পুজো হিসেবেই পরিচিত। যদিও সুকান্ত কর নামে এক ব্যবসায়ীকে মারধরের মামলায় অভিযুক্ত সুজিত পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন গত মে মাস থেকে। জেলা আদালতের পর গৌহাটি হাইকোর্টেও তার আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। তাই এবার তার পক্ষ থেকে কোনও সহায়তাই আসছে না। যার ফলশ্রুতিতে কমিয়ে দিতে হয়েছে বাজেট।

‌ সুজিত বর্তমানে পালিয়ে বেড়ালেও তার নাম পুজোর পৃষ্ঠপোষক হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে। এনিয়ে সভাপতির বিনয়বাবুকে জিজ্ঞেস করলে তিনি প্রথমত ব্যাপারটা স্বীকার করলেও পরবর্তীতে কথা পাল্টে বলেন, সুজিতের নাম পৃষ্ঠপোষকের তালিকায় রয়েছে কি না তার তার ঠিক জানা নেই।

Tags: chengkuri durgapuja commiteesujit das choudhary
Previous Post

লক্ষ্মীপুরে নাবালিকাকে ধর্ষণ, ২০ বছর কারাদণ্ড প্রতিবেশী যুবকের

Next Post

মেয়েদের অনূর্ধ্ব ১১ টিটি-তে জাতীয় চ্যাম্পিয়ন দ্বিবিজা

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
মেয়েদের অনূর্ধ্ব ১১ টিটি-তে জাতীয়  চ্যাম্পিয়ন দ্বিবিজা

মেয়েদের অনূর্ধ্ব ১১ টিটি-তে জাতীয় চ্যাম্পিয়ন দ্বিবিজা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?