Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

samayikprasanga by samayikprasanga
January 13, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে প্রার্থীত্ব নিয়ে কাটিগড়া বিজেপির পরিমণ্ডলে যখন বিদ্রোহের শঙ্কা টগবগ করছে তখনই এবার কাটিগড়ায় বিজেপিকে জেতাতে হবে বলে সাবধানবাণী শুনিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় মুখে না বলে ইঙ্গিতে বুঝিয়ে গেলেন আগন্তুক নির্বাচনে কাটিগড়ায় বিজেপির প্রার্থী কে। মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বণ্টন করতে মঙ্গলবার কাটিগড়ায় আসেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে কালাইন ব্লকের রাজপুর বাগানমাঠে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর সভা। কাটিগড়ার বিজেপি কর্মী-সমর্থক সহ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল মুখ্যমন্ত্রী প্রার্থীত্ব নিয়ে কিছু বলবেন। কিন্তু মুখ্যমন্ত্রী একবারের জন্যেও কারো নাম উচ্চারণ করেননি। উপস্থিত দর্শক, প্রার্থীত্ব প্রত্যাশী ও দলীয় কর্মকর্তাদের সামনে মুখ্যমন্ত্রী বলেন গত নির্বাচনে কাটিগড়ায় বিজেপি হেরেছে। কিন্তু এবার কাটিগড়ায় বিজেপিকে জেতাতেই হবে। মঞ্চের পাশ থেকে এক প্রত্যাশীর নামে জিন্দাবাদ ধ্বনি উঠলে হিমন্ত সঙ্গ সঙ্গে থামিয়ে দিয়ে বলেন আমি বিজেপিকে জেতানোর কথা বলছি। বক্তব্য শুরু করার সময় মঞ্চে উপবিষ্ট দুই মন্ত্রী কৌশিক রায়,কৃষ্ণেন্দু পালের সঙ্গে আমাদের বিধায়ক বলে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকেও সম্বোধন করেন। সভার পর সাংবাদিকরা প্রার্থীত্ব নিয়ে ভূমিপুত্রের প্রসঙ্গ উত্থাপন করলে হিমন্ত বলেন কাটিগড়ায় যে প্রার্থী হবে সে অবশ্যই অসমের ভূমিপুত্র হবে।রাজনৈতিক বোদ্ধাদের মতে হিমন্ত মুখে না বলে প্রার্থীত্বের বিষয়টি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সম্বোধনের মাধ্যমে। এছাড়া সুকৌশলে ভূমিপুত্রের প্রসঙ্গটি ছোট পরিসর থেকে বড় পরিসরে নিয়ে প্রার্থীত্বকেন্দ্রিক লড়াইয়ে যতি টানার বার্তা দিয়ে গেছেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: CM Himanta Bishwa Sharmakatigorah
Previous Post

শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

Next Post

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?