Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

samayikprasanga by samayikprasanga
January 13, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

অনলাইন ডেস্ক : নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘মহিলা উদ্যোগিতা আঁচনি’-র অধীনে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র আজ এক ঐতিহাসিক কর্মসূচির সাক্ষী থাকল। এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভার শ্রীভূমি জেলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ১৪,১৩৪ জন মহিলার হাতে প্রত্যেকে ১০ হাজার টাকা করে চেক তুলে দেন।এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও, মহিলা উদ্যোগিতাদের উৎসাহ ও আগ্রহ এতটাই ছিল যে বহু মহিলা ভোর ৫টা থেকেই সভাস্থলে এসে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী নিজেও তাঁর বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করে বলেন, মহিলা উদ্যোগিতা আঁচনি আজ রাজ্যের সবচেয়ে জনপ্রিয় ও সফল প্রকল্পগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্রী কৌশিক রায়, উত্তর করিমগঞ্জের বিধায়ক বিজয় মালাকার এবং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মাল্লাহ। উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে এই আঁচনির মাধ্যমে গ্রাম ও শহরের মহিলারা যেভাবে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন, তার প্রশংসা করেন।মুখ্যমন্ত্রী জানান, মহিলা উদ্যোগিতা আঁচনার আওতায় ইতিমধ্যেই অসমের ৭৮টি বিধানসভা কেন্দ্রে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রাজ্যের মোট ৩২ লক্ষ মহিলার মধ্যে বর্তমানে ৮ লক্ষ মহিলা ‘লাখপতি বাইদেউ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও এই সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে। বর্তমানে এই কেন্দ্রে ২ হাজার ‘লাখপতি বাইদেউ’ রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান।এদিন উত্তর করিমগঞ্জবাসীর জন্য আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যোগিতাদের সহায়তার জন্য আরও ২ হাজার অরুণোদয় সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণায় উপস্থিত মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।রাজনৈতিক প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, আগামী ১৫ ফেব্রুয়ারির পর বরাক উপত্যকার বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এছাড়াও শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা করেন।

এক ফ্যানের সঙ্গে সেলফি মুখ্যমন্ত্রীর

তিনি শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার খেলাধুলার মাঠের উন্নয়নের জন্য ১০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প অনুমোদনের কথা জানান। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।সব মিলিয়ে, মহিলা উদ্যোগিতা আঁচনির অধীনে আজকের এই কর্মসূচি উত্তর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল।চেক বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিতিত ছিলে রাজ্যের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কৌশিক রাই, সহ সাংসদ কৃপানাথ মাল্লা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাস জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য বিধায়ক বিজয় মালাকার, বিজেপি নেতা বিশ্বরুপ ভট্টাচার্য জেলা কমিশনার প্রদীব কুমার দ্বিবেদী শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবিন্দ্র দেব সহ অন্যান্যরা।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: cheque distributionCM Himanta Bishwa Sharmashrivumi
Previous Post

প্রয়াত ডিমা হাসাওয়ের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার

Next Post

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?