Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় কুকি জঙ্গি হামলায় হত কমান্ডো

samayikprasanga by samayikprasanga
May 11, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় কুকি জঙ্গি হামলায় হত কমান্ডো

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : মণিপুর ফের অশান্ত হয়ে উঠেছে। হিংসাজৰ্জর বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার সীমান্তবর্তী কামভাই এলাকায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন মণিপুর পুলিশের এক কমান্ডো। এছাড়া আহত হয়েছেন তিনজন। ঘটনা বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ সংঘটিত হয়েছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ।
গতকাল রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতরের মন্ত্রী সপম রঞ্জন সিং সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। প্ৰতিটি স্পৰ্শকাতর এলাকায় বিরাজ করছে শান্তি। এরই মধ্যে আজ নতুন করে ফের হিংসা ছড়ানোয় উদ্বেগ বেড়েছে রাজ্য সরকারের।
রাজ্য পুলিশের সদর দফতরের এক সূত্র খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, এদিন সকাল প্রায় আটটা নাগাদ বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার মধ্যবর্তী কামভাই এলাকার মোলঙ্গোট গ্রামে নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। পুলিশের সূত্রটি বলেছে, মূলত কুকি এবং মৈইতেই সম্প্রদায়ের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ নিয়ন্ত্রণে ছুটে যায় মণিপুর পুলিশের কমান্ডো বাহিনী। ইত্যবসরে গুলি বর্ষণ করতে থাকে কতিপয় বন্দুকধারী। তাদের গুলিতে মণিপুর পুলিশের এক কমান্ডো শহিদ হওয়ার পাশাপাশি অপর তিনজন বুলেটে জখম হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রটি। পুলিশের ধারণা, কুকি সম্প্রদায়ভুক্ত সন্দেহভাজন জঙ্গিরা মৈইতেইদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
সরকারি সূত্রটি আরও জানিয়েছে, এলাকায় সন্দেহভাজন জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির সময় অগ্নিসংযোগ করে কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে সহিংসতার ঘটনায় বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার উত্তেজনা ছড়িয়েছে। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের ধরতে চিরুনি তালাশি চলছে বলে জানিয়েছে সূত্রটি।

Tags: AssamCM Himanta Bishwa Sharmamanipur governmentmanipur violencen biren singha
Previous Post

বন্যা ব্যবস্থাপনা, পর্যালোচনা সভা করিমগঞ্জে

Next Post

শ্রীবাস হত্যা? সিল নেশামুক্তি সেন্টার, আটক ২

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শ্রীবাস হত্যা? সিল নেশামুক্তি সেন্টার, আটক ২

শ্রীবাস হত্যা? সিল নেশামুক্তি সেন্টার, আটক ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?