Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শ্রীবাস হত্যা? সিল নেশামুক্তি সেন্টার, আটক ২

samayikprasanga by samayikprasanga
May 11, 2023
in অসম, বরাক উপত্যকা
0
শ্রীবাস হত্যা? সিল নেশামুক্তি সেন্টার, আটক ২

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : মেহেরপুর পাঁচঘরি রোডে প্যারাডাইস এনজিও পরিচালিত হোমে ঘনিয়ালা ঘাট এলাকার যুবক শ্রীবাস বিশ্বাস (২৫)-এর মৃত্যুর ঘটনার জেরে বৃহস্পতিবার জল গড়ালো অনেক দূর। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ওই হোম সিল করার পাশাপাশি যাদের চিকিৎসার জন্য সেখানে রাখা হয়েছিল তাদের উদ্ধার করে স্থানান্তরিত করা হয় অন্য হোমে। এর পাশাপাশি আটক করা হয় হোমের এক কর্মী হাইলাকান্দি লালার বাসিন্দা সালেহ আহমদ বড়ভূঁইয়া এবং হোমের সহযোগী বলে কথিত শিলচর শিবকলোণীর যুবক সুবীর ধরকে। ঘটনা ক্রম সীমাবদ্ধ থাকেনি এখানেই, বিকেলের দিকে শ্রীবাসের পরিজনরা ট্রাঙ্ক রোড ও ইটখলা রোডের মোড়ে মৃতদেহ নিয়ে সড়ক অবরোধও করেন।
শ্রীবাসকে হোমে পিটিয়ে মারা হয়েছে বলে পুলিশের কাছে বুধবারই নালিশ জানিয়েছেন তার পরিজনরা। এই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার পুলিশ  হোমে তদন্তে গিয়ে দেখতে পায় সেখানে সুব্যবস্থা বলতে নেই কিছুই। এরপর ম্যাজিস্ট্রেট এইচ মিলির উপস্থিতিতে পুলিশ হোমে চিকিৎসাধীন থাকা ৬ জনকে উদ্ধারের ‌পর অন্য হোমে স্থানান্তর করে। এরপর প্যারাডাইস এনজিওর হোম সিল করে দেওয়া হয়। সঙ্গে আটক করা হয় হোমে যানচালক হিসেবে কর্মরত হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা সালেহ আহমদ বড়ভূঁইয়াকে। আর এর আগে এই ঘটনার সূত্র ধরে শ্রীবাস বিশ্বাসের দাদাকে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিলচর শিব কলোনির বাসিন্দা সুবীর ধরকেও আটক করা হয়।
এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে শ্রীবাসের মৃতদেহের ময়নাতদন্তের পর তার পরিজনরা মৃতদেহ নিয়ে আসার পর বিকেলে ট্রাঙ্ক রোড ও ইটখলা রোডের সংযোগস্থলে সড়ক অবরোধ শুরু করেন। মৃতদহ নিয়ে অবরোধ গড়ে তুলে তারা হোম কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন। সঙ্গে মালুগ্রাম ফাড়ি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশ কেন শ্রীবাসকে ওই হোমে পাঠিয়েছিল। যার দরুন শ্রীবাসের মৃত্যুর  দায়ভার এড়াতে পারে না মালুগ্রাম ফাড়ি পুলিশও। অবরোধস্থলে সৃষ্টি হয় বেশ উত্তেজনার। আর দুদিকে আটকা পড়ে যায় যানবাহন। এই পরিস্থিতিতে পুলিশের কর্তা ব্যক্তিরা ছুটে গিয়ে কথাবার্তা বলে আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়।

Tags: Assam Policecachar spRehab centreSilchar Medical College
Previous Post

মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় কুকি জঙ্গি হামলায় হত কমান্ডো

Next Post

হিফজুরের পলায়নের পথ প্রশস্ত করেছে “পারদর্শী” দীপ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে পালাল দুই কয়েদি

হিফজুরের পলায়নের পথ প্রশস্ত করেছে "পারদর্শী" দীপ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?