Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাকে শিলচরের বিশালের ‘হে হরিরাম জগন্নাথ…’

samayikprasanga by samayikprasanga
October 16, 2024
in slider, অসম, বরাক উপত্যকা, বিনোদন
0
ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাকে শিলচরের বিশালের ‘হে হরিরাম জগন্নাথ…’

অনলাইন ডেস্ক : মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, কার্তিক আরিয়ান অভিনীত বলিউডের ভুল ভুলাইয়া-৩ ছবির টাইটেল ট্র্যাক ‘হরে কৃষ্ণ হরে রাম’ গানে রয়েছে শিলচরে বিশাল দেবনাথের ভাইরাল লাইন ‘হে হরিরাম জগন্নাথ প্রেমানন্দে…’। টি-সিরিজ কোম্পানির তরফে ইউটিউবে গানটি আপলোড করতে গিয়ে আন্তর্জাতিক তারকা গ্র্যামি বিজয়ী পিটবুল, দিলজিৎ দোসান্দ, নীরজ শ্রীধরের মত গায়কদের পাশেই বিশাল দেবনাথের নাম লেখা হয়েছে। এতে আপ্লুত বিশাল।

 

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এই গানটাই প্রচারের আলোয় নিয়ে এসেছে শিলচরের ছেলে বিশালকে।

২০০৭ সালে অনিজ বাজমীর নির্দেশনায় তৈরি হয়েছিল অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ভুল ভুলাইয়া। প্রিতম চক্রবর্তীর সুরে ছবির সবকটি গান সুপারহিট হয় এবং এর মধ্যে অন্যতম ছিল ‘হরে কৃষ্ণ হরে রাম’। সম্প্রতি এই ছবির তৃতীয় সংস্করণ ভুল ভুলাইয়া-৩ এর ট্রেলার মুক্তি পায় এবং এটি বলিউডের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বুধবার ছবিটির টাইটেল ট্র্যাক ইউটিউবে মুক্তি পায় এবং এতে শিলচরের বিশাল দেবনাথের ভাইরাল ‘হে হরিরাম জগন্নাথ প্রেমানন্দে’ লাইনটি ফের সামাজিক মাধ্যমে ঝড় তোলে। প্রায় প্রত্যেকেই এই লাইনটির কথাই বারবার বলছেন। আপাতত সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক তারকাদের থেকে বেশি আলোচনায় রয়েছে বিশালের এই লাইনগুলো। সাময়িক প্রসঙ্গ ডিজিটালের সঙ্গে কথা বলতে গিয়ে বিশাল জানান, তাকে প্রায় এক বছর আগে তিনি সিরিজের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এবং তার অনুমতি নিয়ে লাইনটি ভুল ভুলাইয়া-৩ এর গানে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘তারা আমার অনুমতি নিয়েছেন এবং আগেই জানিয়েছিলেন গায়কদের তালিকায় আমার নাম থাকবে। আজ যখন গানটি মুক্তি পায়, সেখানে আমাকে বিশেষ ধন্যবাদ দেওয়া হয়েছে। অবশ্যই এত বড় প্লাটফর্মে নিজের নাম দেখে আমি আপ্লুত। তবে এর পেছনে সবথেকে বড় অবদান সামাজিক মাধ্যমের। আমি ভেবেচিন্তে লাইনগুলো লিখিনি, এমনকি ভিডিও বানানোর ক্ষেত্রেও খুব একটা পূর্ব-পরিকল্পনা ছিল না। ঘরে বন্যার জল ঢুকেছিল এবং বন্ধুরা মিলে মজা করে একটা ভিডিও বানিয়েছিলাম। আমার বলা লাইনগুলো এতটা ভাইরাল হবে কখনো ভাবিনি। এবার বলিউডের এত বড় গানে আমার ওই লাইনগুলো ব্যবহার হয়েছে, এতে আমি আরও খুশি।’ ২০২২ সালে বন্যায় যখন গোটা শহর আক্রান্ত, সোনাই রোড এলাকায় নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভিডিও বানিয়েছিলেন বিশাল। প্রথমে ফেসবুকে ভিডিওটি আপলোড করা হয়েছিল তবে হঠাৎ তার লাইনগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। লক্ষাধিক ভিডিওতে তার লাইন ব্যবহার হয়েছে অথচ বেশিরভাগ লোকেরাই জানতেন না তার নাম। একসময় তিনি নিজেই ইনস্টাগ্রামে তার ভিডিওটি ফের আপলোড করেন এবং বেরিয়ে আসে তার নাম এবং পরিচিতি। বিশাল একজন কৌতুক অভিনেতা হতে চান এবং তার স্বপ্ন হচ্ছে কপিল শর্মার সঙ্গে অভিনয় করা। ভিডিও ভাইরাল হওয়ার দু’বছর পরেও তিনি শিলচরেই রয়েছেন। পারিবারিক ব্যবসায় সময় দেওয়ার পাশাপাশি তিনি বন্ধুদের নিয়ে ভিডিও বানান এবং সেগুলো তুলে ধরেন সামাজিক মাধ্যমে।

 

Tags: bhubhulaiya 3indian cinemaMims
Previous Post

শিলচরে গ্রেফতার নকল পুলিশ !

Next Post

বিজেপির হয়ে পক্ষপাতিত্ব পুলিশের, নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

বিজেপির হয়ে পক্ষপাতিত্ব পুলিশের, নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?