Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিজেপির হয়ে পক্ষপাতিত্ব পুলিশের, নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

samayikprasanga by samayikprasanga
October 16, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

অনলাইন ডেস্ক : উপনির্বাচনের আগে নগাঁও জেলায় বিজেপি এবং কংগ্রেসের কর্মীদের মধ্যে এক ঝগড়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দারস্ত হয়েছে প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ, জেলার পুলিশ এবং প্রশাসন বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছে। নির্বাচন আধিকারিক রাজীব কুমারকে লেখা চিঠিতে পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সহ আরও কয়েকজন সরকারি আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। তারা লিখেছেন, বিজেপির গুন্ডারা মঙ্গলবার অস্ত্রসস্ত্র নিয়ে কংগ্রেসের বিধায়ক নুরুল হুদার ওপর আক্রমণ করেছিল। আত্মরক্ষার খাতিরে কংগ্রেসের কর্মীরা পাল্টা আক্রমণ করে। তবে পুলিশ শুধুমাত্র কংগ্রেসের লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং প্রকাশ্যে গুন্ডামি করা বিজেপির কর্মীদের রেহাই দেওয়া হচ্ছে। তারা বলেন, ‘যেহেতু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এখন এধরনের পক্ষপাতিত্ব গণতন্ত্র-বিরোধী। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি, তারা যেন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।’ নগাঁও জেলার কংগ্রেস কর্মীরা পুলিশ সুপার স্বপ্নীল ডেকা, নির্বাচন আধিকারিক সঞ্জীব কুমার রায় এবং বিকু বর্মনের বদলির দাবি জানিয়েছেন। তারা বলেন, ‘এই আধিকারিকরা একটি বিশেষ দলের প্রতি আনুগত্য দেখিয়ে সংবিধান-বিরোধী কাজ করেছেন। তাদের এই কাজের শাস্তি স্বরূপ আপাতত বদলির ব্যবস্থা করা হোক। এছাড়া নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করুক।’

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam Policechief election commision of indiaCM Himanta Bishwa SharmaIndian National Congress
Previous Post

ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাকে শিলচরের বিশালের ‘হে হরিরাম জগন্নাথ…’

Next Post

ধলাই উপনির্বাচন, আদর্শ আচরণ বিধি জারি গোটা কাছাড়ে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ধলাই উপনির্বাচন, আদর্শ আচরণ বিধি জারি গোটা  কাছাড়ে

ধলাই উপনির্বাচন, আদর্শ আচরণ বিধি জারি গোটা কাছাড়ে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?