Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বজরং সদস্য শম্ভুর হত্যাকারীর ফাঁসির দাবি

করিমগঞ্জে চা বাগান শ্রমিকরা রাজপথে

samayikprasanga by samayikprasanga
January 13, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বজরং সদস্য শম্ভুর হত্যাকারীর ফাঁসির দাবি

অনলাইন ডেস্ক : বজরং দলের সদস্য শম্ভু কৈরী হত্যাকাণ্ডে জড়িত যুবকের ফাঁসির দাবি জানিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন চা বাগানের শ্রমিকরা। পাশাপাশি বিভিন্ন বাগানে অবৈধ দখলদারির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। শুক্রবার করিমগঞ্জে জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন চা বাগানের শ্রমিকরা। সম্প্রতি লোয়াইরপোয়া এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার জানান তারা।

সম্প্রতি বজরং দল এর প্রশিক্ষণ শিবির শেষ করে বাড়ি ফেরার পথে সেলিম উদ্দিন নামের এক যুবকের হাতে খুন হয় শম্ভু কৈরী নামের বজরং দলের সদস্য যুবক। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছে একাধিক সংগঠন। চা শ্রমিক সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের পিছনে মৌলবাদী সংগঠনের হাত থাকতে পারে। বিগত দিনের সামান্য একটি ঝগড়ার কারণে একজনকে খুন করা হবে সেটা মেনে নেওয়া কঠিন। সুতরাং শম্ভু হত্যার পিছনে রয়েছে কোনও গভীর রহস্য। ঘটনায় অভিযুক্ত সেলিম উদ্দিনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। দোষীর ফাঁসির দাবি জানান তারা।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অন্যদিকে বাগান অবৈধ দখলের বিরুদ্ধে গর্জে উঠেন তারা। তাদের মন্তব্য, করিমগঞ্জ জেলার একাধিক বাগান অবৈধভাবে দখল করে বসবাস করছে কিছু লোক। এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বিগত দিনে এই অবৈধ দখল মুক্ত করতে প্রশাসনের তরফে পদক্ষেপ গ্রহণ করার পর কোনও এক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা দাবি করেন, এইসব অবৈধ দখলদারীরা বসবাস করার জন্য গাছপালা কেটে ধ্বংস করছে। সুতরাং এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই হবে। এই সব অবৈধ বসবাসকারী নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ করেন তারা। এছাড়া বিভিন্ন সময় বাগান শ্রমিকের সঙ্গে ঝগড়া বিবাদ করে বাগানের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এদিন সংগঠনের কর্তারা প্রতিবাদ শেষে জেলাশাসক ও করিমগঞ্জের পুলিশ সুপারের কাছে দুটি স্মারকপত্র তুলে দিয়ে উপযুক্ত পদক্ষেপ দাবি করেন। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিশ্বজিৎ গোয়ালা, সুদীপ গোয়ালা, মধুসূদন লোহার, হৃষিকেশ নন্দী, অনিল কুমার ত্রিপাটি প্রমুখ।

Tags: Bajrang dalKarimganj NewsMarder CaseProtest
Previous Post

শিলচরে স্বনির্ভর নারী প্রকল্পের অধীনে হস্ততাঁত এবং বস্ত্রশিল্প ক্রয়কেন্দ্র চালু

Next Post

হকি বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
হকি বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের

হকি বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?