Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে স্বনির্ভর নারী প্রকল্পের অধীনে হস্ততাঁত এবং বস্ত্রশিল্প ক্রয়কেন্দ্র চালু

samayikprasanga by samayikprasanga
January 13, 2023
in অসম, বরাক উপত্যকা
0
শিলচরে স্বনির্ভর নারী প্রকল্পের অধীনে হস্ততাঁত এবং বস্ত্রশিল্প ক্রয়কেন্দ্র চালু

ক্রয় করা তাঁতশিল্প সামগ্রী দেখছেন জিডিসি রাজীব রায় এবং সহকারি সঞ্চালক উৎপলকুমার শর্মা।

অনলাইন ডেস্ক : রাজ্যের  হস্ততাঁত এবং বস্ত্রশিল্প সঞ্চালকালয় উদ্যোগে বিভিন্ন জেলার সঙ্গে কাছাড় জেলায়ও স্বনির্ভর নারী প্রকল্পর ক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়। শিলচর হস্ততাঁত এবং বস্ত্রশিল্প সহকারী সঞ্চালকের কার্যালয়কে এই বস্ত্র সামগ্রী ক্রয় করার জন্য নির্দেশ দিয়েছে। ৯ জানুয়ারি থেকে ১৫ কর্মদিবস পর্যন্ত এই বস্ত্র সামগ্রী ক্রয় করা যাবে এবং প্রয়োজন সাপেক্ষে সময়সীমা পরবর্তী ১৫ কর্মদিবস পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।এই প্রকল্পের অধীনে নির্ধারিত নিরিখে নির্বাচিত সামগ্ৰী সমূহ ক্রয় করা হবে।ক্রয় কেন্দ্রে কেবল স্বনির্ভর নারী প্রকল্পের গৃহীত নির্দেশনাবলীতে উল্লখিত ৩১ প্রকার পরম্পরাগত সামগ্রী ক্রয় করা যাবে। তবে তাঁতশিল্পীরা মাত্র একবারই সামগ্রী বিক্রয় করতে পারবেন। প্রত্যেক তাঁত শিল্পীর কাছ থেকে মোট একশটি পরম্পরাগত বস্ত্র ক্রয় করা যাবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের গামছা, বড় আর ‘নাই, কার্বি পহ, মণিপুরী খুদেই (অংগবস্ত্র), রাভা পাজার, ডিমাসা রিচা-বাচা, মিচিং ডুমের এবং এরক’গ, কোচ-রাজবংশী গামছা, তিয়া ফালি এবং দেউরী গামছা। এরজন্য তাঁতশিল্পীগন যে সকল নথিসমূহ সঙ্গে আনতে হবে সেগুলি হচ্ছে বেংক পাসবুক, স্বনির্ভর নারী পর্টেলে পঞ্জীয়নের নথি, আধার কার্ড / ভোটার কার্ড / সূতার পাসবুক (যে কোনো একটি) ইত্যাদি।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

শুক্রবার শিলচরে জেলা হস্ততাঁত এবং বস্ত্রশিল্প সহকারী সঞ্চালকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলার তাঁতশিল্পীদের উদ্দেশ্যে বলেন, মহিলা তাঁতশিল্পীরা বাড়িতে বসে বিভিন্ন সামগ্রী তৈরি করে এখানে এসে বিক্রয় করতে পারলে আর্থিক দিক থেকে তারা স্বাবলম্বী হতে পারবেন। তিনি গ্রামাঞ্চলে থাকা বিভিন্ন ভাষাভাষী, জাতি ইত্যাদির নিজ নিজ পরম্পরাগত বস্ত্রশিল্প সরকারি উদ্যোগে ক্রয় করা হচ্ছে বলে জানান এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর বস্ত্রশিল্প পরিদর্শন করে তিনি ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হস্ততাঁত এবং বস্ত্রশিল্প সহকারী সঞ্চালক উৎপল কুমার শর্মা।তিনি বলেন, স্বনির্ভর নারী প্রকল্পের ক্রয়কেন্দ্র হিসেবে শিলচরেও নির্ধারিত নিরিখে নির্বাচিত সামগ্ৰী সমূহ ক্রয় করা হবে। সরকারি নির্ধারিত মূল্য ন্যূনতম ২৪৫ টাকা থেকে শুরু করে অধিক মূল্যের সামগ্রী ক্রয় করা হবে। অন্যান্যদের মধ্যে বিভাগীয় আধিকারিক আব্দুল মুনাফ, জেলার ডিআইসি-এর সহকারী ম্যানেজার আলী আকবর, আলী আহমেদ লস্কর সহ বিভিন্ন আধিকারিকগণ অনুষ্ঠানে অংশ নেন।

Tags: DC CacharSilchar NewsWeavers Sales point
Previous Post

জলে ডুবানোর ষড়যন্ত্র !পাইপ সরানোর কাজ নিয়ে উত্তেজনা চণ্ডীচরণ রোডে

Next Post

বজরং সদস্য শম্ভুর হত্যাকারীর ফাঁসির দাবি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
বজরং সদস্য শম্ভুর হত্যাকারীর ফাঁসির দাবি

বজরং সদস্য শম্ভুর হত্যাকারীর ফাঁসির দাবি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?