Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home আন্তর্জাতিক

ফুটবল স্টেডিয়াম ভেঙে মৃত ১২

samayikprasanga by samayikprasanga
May 21, 2023
in আন্তর্জাতিক, খেলাধুলো
0
ফুটবল স্টেডিয়াম ভেঙে মৃত ১২

এক আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

You might also like

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

শ্রীভূমির ক্রিকেটার সায়নের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দিল শিলচরের পিডব্ল্যুএফ

জুলাইয়ের শুরুতে প্রশান্ত বিশ্বাস ও তুলসী মিশ্র দাবার মেগা আসর শিলচরে

অনলাইন ডেস্ক : ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ বিপর্যয়। স্টেডিয়াম ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত ১২ জনের। আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি, তাঁদের মধ্যে ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক। এল সালভাদোরের এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের। শনিবার স্থানীয় একটি টুর্নামেন্টের খেলা দেখতে গিয়েই বিপত্তি ঘটে।এল সালভাদোরের রাজধানী সান সালভাদোরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ আধিকারিক মরিশিও আরিয়াজা জানিয়েছেন, ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই স্টেডিয়ামের একটি অংশ ভেঙে পড়ে। ভয় পেয়ে স্টেডিয়াম ছেড়ে পালাতে গিয়ে পদপিষ্ট হন অনেকেই। সেখানে উপস্থিত পুলিশের তৎপরপতায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলেই নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্তত ৫০০ জনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন আরও তিনজনের মৃত্যু হয়। আরও ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান চিকিৎসকদের। দেশের একাধিক হাসপাতালকে ইতিমধ্যেই আরও তৎপরভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রী। কীভাবে এহেন ভয়াবহ দুর্ঘটনা ঘটল? প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্টেডিয়ামের আসন সংখ্যার তুলনায় অনেক বেশি দর্শক ঢুকে পড়েছিলেন। তবে সেই কারণেই স্টেডিয়ামের গেট ভেঙে পড়েছে কিনা তা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নায়িব বুকেলে। ফুটবল দল থেকে শুরু করে ফেডারেশন সকলকেই তদন্তের আওতায় আনা হবে। দোষীকে চরম শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Tags: el salvadorfootball matchfootball stadium crisis
Previous Post

পরকিয়া! অটোচালকের হামলায় আহত বধূ

Next Post

কুমিল্লায় অনুষ্ঠিত হবে বাংলা সংস্কৃতি বলয়ের ‘বিশ্ব সম্মেলন’

Related Posts

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শ্রীভূমির ক্রিকেটার সায়নের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দিল শিলচরের পিডব্ল্যুএফ
slider

শ্রীভূমির ক্রিকেটার সায়নের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দিল শিলচরের পিডব্ল্যুএফ

by samayikprasanga
April 28, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

জুলাইয়ের শুরুতে প্রশান্ত বিশ্বাস ও তুলসী মিশ্র দাবার মেগা আসর শিলচরে

by samayikprasanga
April 28, 2026
ডিএসএ-র মসনদ পুনরুদ্ধার অতনুর
slider

ডিএসএ-র মসনদ পুনরুদ্ধার অতনুর

by samayikprasanga
August 9, 2025
সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
Next Post
কুমিল্লায় অনুষ্ঠিত হবে বাংলা  সংস্কৃতি বলয়ের ‘বিশ্ব সম্মেলন’

কুমিল্লায় অনুষ্ঠিত হবে বাংলা সংস্কৃতি বলয়ের ‘বিশ্ব সম্মেলন’

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?