Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

samayikprasanga by samayikprasanga
April 30, 2026
in slider, খেলাধুলো
0
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

Oplus_131072

অনলাইন ডেস্ক : শিলচর জেলা ক্রীড়া সংস্থার বি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় ফরম্যাট নিয়ে যে জটিলতার আবহ তৈরি হয়েছিল তাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোমকে। তার উপস্থিতিতে ফুটবল শাখা এবং বি-ডিভিশনে খেলা ফুটবল ক্লাবের প্রতিনিধিদের যৌথ সভায় আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নকআউট ফরম্যাটে নয় বি ডিভিশন ফুটবল টুর্নামেন্ট হবে সংস্থার নিয়ম মেনে লিগ কাম নকআউট ফরম্যাটেই। এবং সব কিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্ট শুরু হবে ১০ মে থেকে। ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম জানিয়েছেন, প্রতিযোগিতা হবে ইন্ডিয়া ক্লাবের মাঠে। প্রতিযোগিতায় মোট ১৬টি দল খেলার নিশ্চয়তা প্রকাশ করেছে। দেবাশিস জানান, বি ডিভিশনের যে পাঁচটি দল প্রতিযোগিতায় অংশ নেবেনা তাদের আগামী মরসুমে খেলতে হবে তৃতীয় বিভাগে। অংশ গ্রহণকারী ১৬ দল থেকে কোনও দল আর নামবেনা। এদিকে, সব সিদ্ধান্তেই সভায় উপস্থিত ক্লাব প্রতিনিধিরা সন্তোষ্ট হয়ে বাড়ি ফিরলেও প্রতিযোগিতা আয়োজন যে হবেই সেটা কিন্তু এখনই বলা যাচ্ছেনা। ফুটবল সচিব বিকাশ দাস জানান, প্রতিযোগিতা আয়োজনে যে অর্থের প্রয়োজন হবে সেটা কে দেবে? স্পনসর এখনও পাওয়া যায়নি। অতএব টাকার নিশ্চয়তা না পেলে মিটিং ডেকে প্রতিযোগিতা আয়োজন পিছিয়েও দিতে পারেন বলে জানান তিনি।

এদিকে, আজই পৃথক আরেকটি ফুটবল শাখার সভার সিদ্ধান্ত অনুযায়ী দেবাশিস সোম জানান, গত সুপার ডিভিশন ফুটবলে তারাপুর এসির ফুটবলারের বৈধতা নিয়ে টাউন ক্লাব সংস্থায় যে চিঠি দিয়েছিল, তার জবাব শীঘ্রই দেবে ডিএসএ।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: B division footballSilchar district sports association
Previous Post

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

Next Post

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

"আইকনিক ফিনান্স" কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?