Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রতিবাদী কুস্তিগিরদের তোপ পিটি উষার

দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে !

samayikprasanga by samayikprasanga
April 28, 2023
in slider, খেলাধুলো, জাতীয়
0
প্রতিবাদী কুস্তিগিরদের তোপ পিটি উষার

অনলাইন ডেস্ক : যৌন হেনস্তার অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে দিল্লির পথে ধরনায় বসেছেন দেশের প্রথম সারির কুস্তিগিররা । ইতিমধ্যেই তাঁদের সমর্থনে সরব হয়েছেন অন্যান্য ক্রীড়াবিদরাও।কিন্তু এবার কুস্তিগিরদের আচরণের তীব্র নিন্দা করলেন প্রাক্তন অলিম্পিয়ান পিটি উষা । কুস্তিগিরদের এহেন আচরণে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আইওএ  প্রেসিডেন্ট।

রবিবার থেকে যন্তর মন্তরে ধরনা শুরু করেছেন কুস্তিগিররা। বিশ্বমঞ্চে পদকজয়ীরা ফুটপাথে রাত কাটাচ্ছেন, সেই ছবি দেখেছে গোটা বিশ্ব। ন্যায়বিচারের দাবিতে অনড় ভারতীয় কুস্তিগিররা। এমনকি রাস্তাতেই নিয়মিত অনুশীলন করছেন, কারণ সামনেই একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নামতে চলেছেন তাঁরা  এহেন পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর পরিবর্তে কড়া সমালোচনা করলেন উষা। ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কল্যাণ চৌবেও কুস্তিগিরদের আচরণকে কার্যত ধিক্কার জানিয়েছেন।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

বৃহস্পতিবার উষা বলেন, “কুস্তিগিরদের আচরণ একেবারে বিশৃঙ্খল। তাঁদের জন্যই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রাস্তায় বসে প্রতিবাদ না করে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটিতে অভিযোগ জানানো উচিত ছিল তাঁদের। মেরি কম, শরত কমলের মতো খেলোয়াড়রা রয়েছেন এই কমিটির নেতৃত্বে।” আইওএ  র জয়েন্ট সেক্রেটারি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবেও কটাক্ষ করেছেন কুস্তিগিরদের। তাঁর দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলাধুলার উন্নতির জন্য এত পরিশ্রম করছেন, আর কুস্তিগিররা রাস্তায় বসে প্রতিবাদ করছে। এটা দেখতে খুবই খারাপ লাগে।”

দেশের প্রাক্তন খেলোয়াড়দের এহেন আক্রমণে স্বভাবতই হতাশ প্রতিবাদী কুস্তিগিররা। প্রথম থেকেই কুস্তিগিরদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া ।  দুই প্রাক্তন খেলোয়াড়ের মন্তব্যের পর তিনি বলেন,“ আইওএ প্রেসিডেন্ট পিটি উষার থেকে এমন মন্তব্য আশা করিনি। ভেবেছিলাম উনি আমাদের পাশে থাকবেন।” তবে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ব্রিজভূষণের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হবে।

Tags: indian wrestling fedarationP T Ushapm narendra modivignesh pogat
Previous Post

বেহাল শিববাড়ি রোড, আন্দোলনের হুমকি

Next Post

ডিমাসা উন্নয়নে হাজার কোটির প্যাকেজ: হিমন্ত

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
ডিমাসা উন্নয়নে হাজার কোটির প্যাকেজ: হিমন্ত

ডিমাসা উন্নয়নে হাজার কোটির প্যাকেজ: হিমন্ত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?