Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বেহাল শিববাড়ি রোড, আন্দোলনের হুমকি

samayikprasanga by samayikprasanga
April 27, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
বেহাল শিববাড়ি রোড, আন্দোলনের হুমকি

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : কালাইন সড়কের তারাপুর শিববাড়ি  থেকে বেশ কিছু এলাকার হাল বেহাল। এর সুরাহা চেয়ে বৃহস্পতিবার  রায়গড় এবং অসমীয়া বস্তি এলাকায় ওই সড়কের উপর গড়ে তোলা হয় অবরোধ।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দল মত নির্বিশেষে স্থানীয় লোকেরা গড়ে তোলেন অবরোধ। এতে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। অবরোধকারীরা  ক্ষোভ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের হাল বেহাল। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর সঙ্গে রয়েছে ধূলোরঝড়। সব মিলিয়ে তাদের অবস্থা হয়ে পড়েছে সঙ্গীন। এনিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেও কাজ শুরু হয়নি। এই অবস্থায় গত ডিসেম্বর মাসে একদফা অবরোধ করা হয়। তখন প্রতিশ্রুতি দেওয়া হয় শীঘ্রই শুরু হবে কাজ এবং ধূলোঝড় রুখতে  প্রতিদিন দু’বেলা ছিটানো হবে জল। কিন্তু এরপর কাজ তো শুরু হয়ইনি, আর
কয়েকদিন জল ছিটানোর পর তাও বন্ধ করে দেওয়া হয়। তাদের সমস্যা যে তিমিরে যে ছিল থেকে যায় সেই তিমিরেই। তাই তারা ফের পূর্তকর্তাদের দরবারে হাজির হয়ে আর্জি জানাতে থাকেন। কিন্তু তাদের কোনও কথাই কানে তোলা হয়নি।  বাধ্য হয়ে এদিন ফের শুরু করেন অবরোধ।
সকাল সাড়ে দশটা নাগাদ অবরোধ শুরুর পর খবর পেয়ে বাহিনী নিয়ে ছুটে যান সদর থানার ওসি অমৃত কুমার সিং সহ অন্যান্য পুলিশ কর্তারা। পুলিশ বুঝিয়ে শুনিয়ে রাস্তা অবরোধ মুক্ত করার চেষ্টা চালালেও কাজ হয়নি। অবরোধকারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হাজির হতে হবে প্রশাসনের
কর্তাব্যক্তিদের। কিছুক্ষন পর প্রশাসনের তরফে হাজির হন ম্যাজিস্ট্রেট অদিতি নূনিসা। হাজির হন  পূর্ত(সড়ক) বিভাগের  কর্তাব্যক্তিরাও।
বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পর প্রতিশ্রুতি পেয়ে দুপুর ১টা নাগাদ রায়গড়ে যারা অবরোধ গড়ে তুলেছিলেন, তারা রাস্তা থেকে সরে যান। তবে অসমীয়া বস্তি এলাকায় যারা অবরোধ গড়ে তুলেছিলেন তারা সরতে রাজি হননি। এই অবস্থায় প্রশাসন ও পূর্ত ( সড়ক) বিভাগের কর্তাব্যক্তিরা সেখানকার অবরোধকারীদের সঙ্গে আলাপ আলোচনা চালাতে থাকেন। প্রতিশ্রুতি দেওয়া হয়, সড়কে মোটামুটি চলাচলের উপযোগী করে তোলার জন্য আজ রাত থেকেই শুরু করা হবে কাজ। এছাড়া নিয়মিত ছিটানো হবে জল। এই প্রতিশ্রুতি পেয়ে  দুপুর দুটা নাগাদ অসমীয়াবস্তির অবরোধকারীরাও রাস্তা মুক্ত করে সরে যান। তবে সরে যাবার আগে তারা জানিয়ে দেন প্রতিশ্রুতি মতো কাজ না হলে, আগামীকাল শুক্রবার থেকে ফের শুরু হবে অবরোধ।

Tags: Bad road conditioncachar dc rohan kumar jhaCachar District Administrationcachar spCM Himanta Bishwa SharmaMLA Dipanyan chakrabortymp rajdeep roypijush hazarika
Previous Post

কিশোর কুমারের গানের ওপর প্রতিযোগিতা ফ্যানস ক্লাবের

Next Post

প্রতিবাদী কুস্তিগিরদের তোপ পিটি উষার

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
প্রতিবাদী কুস্তিগিরদের তোপ পিটি উষার

প্রতিবাদী কুস্তিগিরদের তোপ পিটি উষার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?