Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পাথারকান্দিতে বাজেয়াপ্ত দু-লক্ষের চেরাই সেগুন কাঠ বোঝাই ট্রাক, গ্রেফতার এক

samayikprasanga by samayikprasanga
March 6, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
পাথারকান্দিতে বাজেয়াপ্ত দু-লক্ষের  চেরাই সেগুন কাঠ বোঝাই ট্রাক, গ্রেফতার এক

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে দু-লক্ষ টাকার চেরাই সেগুন কাঠ-বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করেছে পুলিশ ও বন দফতর। অবৈধভাবে সেগুন কাঠ পাচারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছে ট্রাক-চালক জনৈক আনোয়ার হুসেনকে।
জানা গে‌ছে, র‌বিবার রাত প্রায় নয়টা নাগাদ মি‌জোরাম থে‌কে এএস ১১ এসি ১০৫৮ নম্ব‌রের ছয় চাকার একটি ট্রাকে চেরাই সেগুন কাঠ বোঝাই করে ক‌রিমগ‌ঞ্জের দিকে যাচ্ছিল পাচারকারীরা। ট্রাক‌টি রাঙামা‌টি, কটাম‌ণি এবং লোয়াইরপোয়া ফ‌রেস্ট গেটগুলি রহস্যজনকভাবে বিনা বাধায় অতিক্রম ক‌রে বৈঠাখালে আসে। সেখানে জাতীয় সড়ক সংলগ্ন এক বাড়িতে বি‌য়ের অনুষ্ঠা‌নে ছিলেন পাথারকা‌ন্দির কয়েকজন বনকর্মী। প্রত্যক্ষদর্শীর কাছে জানা গেছে, তাঁরা সেগুন-বোঝাই ট্রাকের গতিরোধ করে চালকের সঙ্গে চড়া মেজাজে কথা বলেন বিয়ে বাড়ির নিমন্ত্রিত বনকর্মীরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরাও রহস্যজনক কারণে ট্রাককে চলে যেতে দেন। বলা হচ্ছে, চালকের সঙ্গে বিশেষ কোনও সম‌ঝোতার পর ছে‌ড়ে দেওয়া হয়েছিল ট্রাককে।
বিষয়টি ততক্ষ‌ণে মুখে-মুখে চাউর হ‌য়ে যায়। খবর যায় পাথারকান্দির রেঞ্জ ফরেস্ট অফিসার এবং এসিএফ-এর কা‌ছে। অগত্যা তাঁদের তৎপরতায় পলায়নরত চেরাই সেগুন কাঠ-বোঝাই ট্রাকটিকে পাথারকা‌ন্দি বাইপাস সড়ক সংলগ্ন স্থানে আটক ক‌রেন পু‌লিশ ও বন আধিকারিকরা। অন্য্ বনজ সম্পদ চোরাকারবারিরা পা‌লি‌য়ে যেতে সক্ষম হলেও ধরা প‌ড়ে যায় এরালিগুলের বাসিন্দা ৪৪ বছর বয়সি ট্রাক-চালক আনোয়ার হুসেন। প‌রে ট্রাককে ‌নি‌জে‌দের জিম্মায় নি‌য়ে তালাশি চালান বনকর্মীরা। এদিকে কাঠ-বোঝাই ট্রাক স‌মেত ধৃত চালক‌কে আজ সোমবার বন বিভা‌গের প‌ক্ষ থেকে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে চাল‌ক আনোয়ার হুসেনকে জেল হাজ‌তে পাঠানো হয়েছে।

Tags: Assam PoliceCM Himanta Bishwa Sharmasp karimganjwood smuggling
Previous Post

খুলিছড়ার কাছে সহকর্মীর গুলিতে হত দুই মিজো পুলিশ

Next Post

করিমগঞ্জের এলেংজুরিতে সড়ক দুর্ঘটনায় হত শিশু

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
করিমগঞ্জের এলেংজুরিতে সড়ক দুর্ঘটনায় হত শিশু

করিমগঞ্জের এলেংজুরিতে সড়ক দুর্ঘটনায় হত শিশু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?