Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

করিমগঞ্জের এলেংজুরিতে সড়ক দুর্ঘটনায় হত শিশু

samayikprasanga by samayikprasanga
March 6, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
করিমগঞ্জের এলেংজুরিতে সড়ক দুর্ঘটনায় হত শিশু

অনলাইন ডেস্ক : মামার বাড়িতে ঘুরতে এসে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে এক শিশু। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে  সোমবার বিকাল আনুমানিক চারটায় করিমগঞ্জের এলেংজুরিতে। ঘটনায় নিহত শিশুর নাম সাকিবুল হাসান (৯)। বাড়ি করিমগঞ্জের বারইগ্রাম এলাকায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলেংজুরিতে। ক্ষুব্ধ জনতা প্রতিবাদে সড়ক অবরোধ করলে জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যান করিমগঞ্জের সদর থানার ওসি ভবেশ দিহিঙ্গিয়া। অবশ্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, করিমগঞ্জ থেকে শিলচর উদ্দেশ্যে যাওয়ার সময় এএস ১১এসি ৬৩৬১ নম্বরের একটি যাত্রীবাহী ট্রাভেলার গাড়ি পিছন থেকে ধাক্কা মারে সাকিবুল হাসানকে। ঘটনায় মাথায় এবং বুকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাকিবুল।

দুর্ঘটনার পর রাস্তা অবরোধ স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে, অত্যাধিক গতিতে ছিল অভিশপ্ত ট্রাভেলার গাড়িটি। অন্য এক গাড়িকে ওভারটেক করতে সড়কের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে দুর্ঘটনা সংঘটিত হয়। হত শিশুর এক নিকটাত্মীয় জানান, সাকিবুলের বাড়ি করিমগঞ্জের বারইগ্রাম এলাকায়। গত দুদিন আগে মামার বাড়িতে ঘুরতে এলেংজুরিতে আসে সে।
এদিকে ঘটনাস্থলে করিমগঞ্জের সদর ওসি ছুটে গিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জের সিভিল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ট্রাভেলার গাড়িটি। আটক করা হয় গাড়ির চালককে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলেংজুরি সহ বারইগ্রাম এলাকায়।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

Tags: Assam PoliceCM Himanta Bishwa SharmaKarimganj district administrationRoad Accident
Previous Post

পাথারকান্দিতে বাজেয়াপ্ত দু-লক্ষের চেরাই সেগুন কাঠ বোঝাই ট্রাক, গ্রেফতার এক

Next Post

নাবালিকা ধর্ষণ, ধৃত ১

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
নাবালিকা ধর্ষণ,  ধৃত ১

নাবালিকা ধর্ষণ, ধৃত ১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?