Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পাঠক্রমে মাতৃভাষা বর্জন ! রাজ্য জুড়ে আসুর প্রতিবাদ

samayikprasanga by samayikprasanga
February 6, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
পাঠক্রমে মাতৃভাষা বর্জন ! রাজ্য জুড়ে আসুর প্রতিবাদ

অনলাইন ডেস্ক : স্কুলের পাঠক্রমের অন্তর্ভুক্ত গণিত ও বিজ্ঞান বিষয় দু’টিকে অসমীয়া থেকে ইংরেজিতে করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল আসু। প্রতিবাদ জানাতে সোমবার গুয়াহাটি, নগাঁও, বঙ্গাইগাঁও সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। জায়গায় জায়গায় দাহ করা হয় শিক্ষামন্ত্রী রণজ পেগুর কুশপুত্তলিকা। আসুর আশঙ্কা, পদক্ষেপটিকে অসমীয়া ভাষার জন্য হুমকি স্বরূপ। সরকার এই নীতি অব্যাহত রাখলে রাজ্য জুড়ে প্রতিবাদ হবে আরও তীব্র আকারে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এদিন গুয়াহাটির পাশাপাশি বঙ্গাইগাঁও এবং নগাঁও-এও প্রতিবাদ সাব্যস্ত করে আসু। দুপুর বারোটা নাগাদ বঙ্গাইগাঁও শহরের বড়পাড়া এলাকায় ছাত্র সংস্থার উদ্যোগে শিক্ষা মন্ত্রী রণজ পেগুর কুশপুত্তলিকা দাহ করা হয়। বড়পাড়াস্থিত শহীদ ভবনের সামনে শতাধিক কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সরকার বিরোধী স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেন। ছাত্র সংস্থার তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, যদি সরকারের এই মাতৃভাষা বিরোধী সিদ্ধান্ত বাতিল না করা হয়, আগামীতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এদিন একই ধাঁচে প্রতিবাদ জানানো হয় নগাঁও-এও। ষষ্ট শ্রেণী থেকে গণিত এবং বিজ্ঞান বিষয় দু’টি মাতৃভাষার পরিবর্তে ইংরেজি করার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে নগাঁও। আসুর সদস্যরা নগাঁও জেলা আয়ুক্তের কার্য্যালয়ের সম্মুখে শিক্ষামন্ত্রী ড° রণজ পেগুর প্রতিকৃতি দাহ করেন। শিক্ষামন্ত্রী মুর্দাবাদ, মাতৃভাষা মাধ্যম বিরোধী সিদ্ধান্ত বাতিল করো ইত্যাদি স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেন তারা । প্রতিবাদ স্থলে শিক্ষামন্ত্রীর প্রতিকৃতি নিয়ে‌ পুলিশ এবং ছাত্রসংস্থার সদস্যদের মধ্যে টানাহেঁচড়াও হয়। এসবের মধ্যেই কুশপুত্তলিকা দাহ করা হয় শিক্ষামন্ত্রীর। ছিলেন ছাত্র সংস্থার কর্মকর্তা গৌরী শংকর শইকিয়া, জেলা সভাপতি সীমান্ত বরা, সাধারণ সম্পাদক কংকণ জ্যোতি বরুয়া প্রমুখ।

Tags: AASUAssam PolicebijaniCM Himanta Bishwa Sharma
Previous Post

ভোটের ‘ ফরমান ’ না মানায় বধূকে গণধর্ষণ , ১০ জনকে মৃত্যুদণ্ড

Next Post

গৃহীত ঋণের অধিকাংশই পরিশোধ করেছে রাজ্য সরকার : অজন্তা

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
গৃহীত ঋণের অধিকাংশই পরিশোধ করেছে রাজ্য সরকার : অজন্তা

গৃহীত ঋণের অধিকাংশই পরিশোধ করেছে রাজ্য সরকার : অজন্তা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?