Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভোটের ‘ ফরমান ’ না মানায় বধূকে গণধর্ষণ , ১০ জনকে মৃত্যুদণ্ড

samayikprasanga by samayikprasanga
February 5, 2024
in slider, আন্তর্জাতিক
0
ভোটের ‘ ফরমান ’ না মানায় বধূকে গণধর্ষণ , ১০ জনকে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক : পাঁচ বছর আগে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক গৃহবধূ। অভিযোগ ছিল, ভোটের ‘ফরমান’ না মানায় তাঁর উপর নির্যাতন চালানো হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত ছিল ১৬ জন। সোমবার তাদের সাজা ঘোষণা করল আদালত। গণধর্ষণ মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

এদিন দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক ( জেলা জজ ) ফাতেমা ফিরদৌস এই রায় ঘোষণা করেন। দোষীদের মধ্যে ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হল- রুহুল আমিন, হাসান আলি, সোহেল, স্বপন, ইব্রাহিম খলিল, আবুল হোসেন, সালাউদ্দিন, জসিম উদ্দিন, মুরাদ এবং জামাল। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে হানিফ, মহম্মদ চৌধুরী, বাদশা আলম, মোশারফ ও পলাতক আসামি মিন্টু। এদিন নোয়াখালী জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা দায়রা আদালতের জেলখানায় আনা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছিলেন। স্বামী-সন্তানদের বেঁধে রেখে তাঁর উপর নির্যাতন চালানো হয়েছিল। নির্যাতিতার অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। সেসময় দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয় এই ঘটনাটি।

Tags: Bangladesh NewselectionRape
Previous Post

পরীক্ষায় নকলে ধরা পড়লে ১০ বছরের জেল, ১০ কোটি জরিমানা

Next Post

পাঠক্রমে মাতৃভাষা বর্জন ! রাজ্য জুড়ে আসুর প্রতিবাদ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
পাঠক্রমে মাতৃভাষা বর্জন ! রাজ্য জুড়ে আসুর প্রতিবাদ

পাঠক্রমে মাতৃভাষা বর্জন ! রাজ্য জুড়ে আসুর প্রতিবাদ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?