Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পশ্চিমবঙ্গে ধৃত শীর্ষ মাওবাদী নেতাকে নিয়ে তদন্তে কাছাড়ে এলো এনআইএ

উধারবন্দের টিংটং-এ ছিল আস্তানা

samayikprasanga by samayikprasanga
August 12, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
পশ্চিমবঙ্গে ধৃত শীর্ষ মাওবাদী নেতাকে     নিয়ে তদন্তে কাছাড়ে  এলো এনআইএ

অনলাইন ডেস্ক : সিপিআই (মাওবাদী) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে নিয়ে কাছাড়ে হাজির হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র একটি দল। সব্যসাচীকে নিয়ে এনআইএ-র দলটি উধারবন্দের মধুরা এলাকার ডিমাহাসাও সীমান্তবর্তী টিংটং ও আশপাশের কিছু এলাকায় তদন্ত চালিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে সংগঠনের পশ্চিমবঙ্গের ইনচার্জ পদে থাকা সব্যসাচী অসমের সঙ্গে সাংগঠনিক সংযোগ রক্ষার দায়িত্বেও ছিল। এবছর জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ধরা পড়ার আগে সব্যসাচী বার কয়েক আসা যাওয়া করেছে এ জেলায়। সে সময় তার মাথার দাম ঘোষনা করা হয়েছিল ১০ লক্ষ টাকা। ২০২২ সালে উধারবন্দের পাতিমারায় ধরা পড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্য অরুন কুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চনদার সঙ্গে হাত মিলিয়ে এখানে সংগঠন বিস্তারের কাজ করতো সে। আর এ জেলায় এলে তার মূল আস্তানা হত টিংটং-এ।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

খবর অনুযায়ী বিভিন্ন সময়ে মাওবাদীরা এজেলার মধুরা, জয়পুর ও রূপাছড়া এলাকার জঙ্গলে যেসব শিবিরের আয়োজন করেছিল সেসব ক্ষেত্রে সব্যসাচীর বিরাট ভূমিকা ছিল। একাংশ প্রাক্তন ডিমাসা জঙ্গি ও স্থানীয় কিছু লোককে সহযোগী করে এসব শিবিরের ব্যবস্থা করেছিল সে। তবে এবার ধরা পড়ার পর তার এসব কার্যকলাপ অনেকটাই থমকে যায়। সব্যসাচীকে নিয়ে এনআইএ-র এবারের সরেজমিন তদন্তে কাছাড়ে মাওবাদী নেটওয়ার্ক নিয়ে অনেক তথ্যই বেরিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত এবছর জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বাঘমুন্ডিতে ধরা পড়ার আগেও ২০০৫, ২০১৩ এবং ২০১৮ সালেও তিন দফা সব্যসাচীকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু প্রতি দফায়ই জামিনে মুক্তি পাওয়ার পর সে সংগঠনে ফিরে গিয়ে আরও জোর কদমে ঝাঁপিয়ে পড়ে মাওবাদী কার্যকলাপে। তার বিরুদ্ধে সংগঠনের হয়ে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু নাশকতামূলক কার্যকলাপে নেতৃত্ব দেওয়ারও অভিযোগ রয়েছে।

Tags: Assam PoliceMaoistwest bengal police
Previous Post

করিমগঞ্জে ছেলের হাতে খুন বাবা – মা!

Next Post

বাংলাদেশে সাড়ে ৮’শ বছরের প্রাচীন শিব মন্দিরে ভক্তের ঢল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
বাংলাদেশে সাড়ে ৮’শ বছরের প্রাচীন  শিব মন্দিরে ভক্তের ঢল

বাংলাদেশে সাড়ে ৮’শ বছরের প্রাচীন শিব মন্দিরে ভক্তের ঢল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?