Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাংলাদেশে সাড়ে ৮’শ বছরের প্রাচীন শিব মন্দিরে ভক্তের ঢল

samayikprasanga by samayikprasanga
August 12, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাংলাদেশে সাড়ে ৮’শ বছরের প্রাচীন  শিব মন্দিরে ভক্তের ঢল

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : ঢাকার অদূরে বিক্রমপুর। যেটি এখন মুন্সিগঞ্জ জেলা। প্রাচীন বিক্রমপুরের সিরাজদীখানে রয়েছে সাড়ে ৮ শত বছরের প্রাচীন শিব মন্দির। এই প্রাচীন শিব মন্দিরেই নামে ভক্তের ঢল। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে দুর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। বছরের শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের আরাধনা, চলে পুজা পার্বন। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে। মহোৎসবে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা জানান, তিন দিন যাবত এখানে অনুষ্ঠান চলছে। সোমবার শেষ দিনে এখানে ১০-১২ হাজার ভক্তের সমগম ঘটে। ভক্তরা বলেন, আমরা আনন্দিত, কোন সমস্যা নাই। সুশুঙ্খলভাবে পুজা অর্চনা চলছে। ভারত থেকে আসা এক শিব ভক্ত বলেন, আমি ভারত ও বাংলাদশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই। আজ তিনদিন যাবত এই মন্দিরে এসেছি। এ দেশের মানুষের আতিথিয়েতা আমাকে মুগ্ধ করেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, আমাদের এই এলাকায় কোনো হিন্দু ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক সমস্যা নেই। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে আমাদের পুজা অর্চনা, ও উৎসব চলছে। এলাকার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশেষ করে বিএনপির স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এ জেলা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বর্তমান পেক্ষাপটে একটি কুচক্রী গোষ্ঠী যাতে মন্দিরে হামলা করতে না পারে, সেজন্য স্বেচ্ছাসেবক দল রাত দিন এলাকার মন্দিরে মন্দিরে পাহাড়া দিচ্ছে।

Tags: BangladeshIndiaold shiva temple
Previous Post

পশ্চিমবঙ্গে ধৃত শীর্ষ মাওবাদী নেতাকে নিয়ে তদন্তে কাছাড়ে এলো এনআইএ

Next Post

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার মামলা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
হাসিনাসহ ৭ জনের  বিরুদ্ধে হত্যার  মামলা

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার মামলা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?