Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দূরবীন টিলায় বেড়াতে গিয়ে মৃত্যু শিলচরের যুবকের,বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ বাবার

samayikprasanga by samayikprasanga
May 27, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
দূরবীন টিলায় বেড়াতে গিয়ে মৃত্যু শিলচরের যুবকের,বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ বাবার

Oplus_131072

অনলাইন ডেস্ক : বড়খলা থানা এলাকার প্রত্যন্ত দূরবীন টিলা সংলগ্ন দেবীনালা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। উৎপল দাস(২৬) নামে এই যুবক ছিলেন শিলচর নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। তার বাবা বিমল দাসের অভিযোগ উৎপলকে খুন করা হয়েছে। তিনি এনিয়ে উৎপলেরব ন্ধু, নতুনকাঞ্চনপুর এলাকারই বাসিন্দা প্রীতম দাস ও যাদব দাস এবং বিশফুটি এলাকার‌ মাধব দাসকে অভিযুক্ত করে বড়খলা থানায় দায়ের করেছেন এজাহার।

রবিবার দূরবীন টিলার পাশে দেবিনালা থেকে উদ্ধার হয় উৎপলের মৃতদেহ। তার সঙ্গীদের বয়ান অনুযায়ী, দূরবীন টিলায় তারা বেড়াতে গিয়েছিলেন। সেখানে পা পিছলে উৎপল নিচে পড়ে যান এবং তার মৃত্যু ঘটে। এদিকে উৎপলের বাবা বিমল দাস সোমবার বড়খলা থানায় দায়ের করা এজাহারে বন্ধু প্রীতম দাসদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে উল্লেখ করেছেন, শনিবার রাতে ছেলে তাকে জানিয়েছিল পরদিন রবিবার বন্ধুদের সঙ্গে উধারবন্দের রাজবাড়ি এলাকায় বেড়াতে যাবে। এরপর রবিবার সকালে প্রীতম ফোন করার পর উৎপল বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময়ও উৎপল তাকে বলে গিয়েছিল,প্রীতমদের সঙ্গে সে রাজবাড়িতে যাচ্ছে। কিন্তু সন্ধ্যার পরও সে ফিরে না আসায় ফোন করে দেখেন তার মোবাইলের সুইচ অফ।এরপর প্রিতমের মোবাইলে ফোন করলে দেখা যায় তারও সুইচ অফ।রাতে আর তিনি উৎপল এর কোনও খবর পাননি।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এরপর সোমবার সকালে শিলচরে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে গিয়ে মিসিং রিপোর্ট করেন।পরবর্তীতে তিনি জানতে পারেন,রবিবার বড়খলার

দূরবীন টিলা সংলগ্ন নালা থেকে উৎপলের মৃতদেহ উদ্ধার হয়েছে।মৃতদহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এভাবে বিবরণ দিয়ে এজাহারে তিনি আরও উল্লেখ করেছেন,তার দৃঢ় বিশ্বাস প্রীতম, যাদব ও মাধব সহ তাদের অন্যান্য সঙ্গী সাথীরা মিলে পরিকল্পিতভাবে উৎপলকে দূরবীন টিলায় নিয়ে হত্যা করেছে।

বিমল দাস এজাহারে এভাবে উল্লেখ করলেও পুলিশ এই মুহূর্তে এ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নয়। পুলিশের এক সূত্র জানান ,ঘটনা নিয়ে তদন্ত চলছে।তদন্ত প্রক্রিয়ার পরই এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে।

Tags: accidentAssam Policeborkhola thana
Previous Post

করিমগঞ্জ জেলে রক্ষীর হাতে ধর্ষিতা বিশেষভাবে সক্ষম মহিলা কয়েদি

Next Post

নিযুক্তি প্রতারণা চক্র : হাজতে বরাকের এজেন্ট নিশীথ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
নিযুক্তি প্রতারণা চক্র : হাজতে বরাকের এজেন্ট নিশীথ

নিযুক্তি প্রতারণা চক্র : হাজতে বরাকের এজেন্ট নিশীথ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?