Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নিযুক্তি প্রতারণা চক্র : হাজতে বরাকের এজেন্ট নিশীথ

samayikprasanga by samayikprasanga
May 27, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
নিযুক্তি প্রতারণা চক্র : হাজতে বরাকের এজেন্ট নিশীথ

অনলাইন ডেস্ক : জলসম্পদ বিভাগে নিযুক্তি পাইয়ে দেবার নামে আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করল শিলচর ঘুঙ্গুর এলাকার বাসিন্দা নিশিথ রঞ্জন দাসকে। গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেলহাজতে। নিশিথ রঞ্জন ধরা পড়ার পর এই প্রতারণা চক্রে জড়িত অন্যান্যদের সম্পর্কে পুলিশ খোঁজ খবর চালাচ্ছে বলে জানা গেছে।

গত শুক্রবার শহরের তারাপুর এলাকার বাসিন্দা কয়েকজন প্রতারিত ব্যক্তি নিশিথকে পাকড়াও করে পুলিশের কাছে সমঝে দেন।পরদিন তার বিরুদ্ধে দায়ের করা হয় এজাহার। এই এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে নিশিথকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রবিবার তাকে আদালতে পেশ করা হয়।আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে হাজতে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

নিশিথ সম্পর্কে জানা গেছে,সে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা‌ নিযুক্তি প্রতারণা চক্রের বরাক উপত্যকার এজেন্ট। তার বয়ান অনুযায়ী,এই চক্রের মাথা গুয়াহাটি বেলতলা এলাকার বাসিন্দা হরিপ্রসাদ চেতিয়া নামে এক ঠিকাদার।যাকে সে “হরি স্যার” বলে সম্বোধন করে থাকে। হরি প্রসাদ চেতিয়া ছাড়া গৌহাটি হাইকোর্টের কলিতা পদবীর এক আইনজীবী ও চক্রে জড়িত বলে নিশীথের সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে নিশীথের সূত্রে যে তথ্য পাওয়া গেছে, এর ভিত্তিতে তার কথিত গুয়াহাটির হরিপ্রসাদ চেতিয়া এবং কলিতা পদবীর আইনজীবী সম্পর্কেও খোঁজখবর শুরু হয়েছে।

প্রসঙ্গত নীশীথদের চক্র শুধু শিলচর তারাপুর এলাকার কয়েকজনকে নিযুক্তি পাইয়ে দেবার নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। নিশিথের স্বীকারোক্তি অনুযায়ী, এই ১৭ লক্ষ সহ গোটা বরাক উপত্যকা থেকে তার হাত দিয়ে হরিপ্রসাদের কাছে জমা পড়েছে মোট ৪২ লক্ষ টাকা। যদিও প্রতারিতদের অনুমান, গোটা বরাক উপত্যকা থেকে এই চক্র নিযুক্তি প্রার্থীদের প্রতারণা করে হাতিয়ে নিয়েছে এর চেয়ে কয়েকগুণ বেশি অর্থ।

Tags: Assam PoliceEmploymentwater resource department
Previous Post

দূরবীন টিলায় বেড়াতে গিয়ে মৃত্যু শিলচরের যুবকের,বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ বাবার

Next Post

রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী

রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?