Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দিকপাল ফুটবলার সুলতান আহমেদের জীবনাবসান

samayikprasanga by samayikprasanga
January 28, 2023
in slider, খেলাধুলো
0
দিকপাল ফুটবলার সুলতান আহমেদের জীবনাবসান

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : চলে গেলেন শিলচরের প্রাক্তন দিকপাল ফুটবলার সুলতান আহমেদ। শনিবার দুপুরে বার্ধক্যজনিত রোগে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর । রেখে গেছেন স্ত্রী , দুই পুত্র ও দুই কন্যা সহ আত্মীয় স্বজন এবং  অসংখ্য গুনমুগ্ধকে। ছাত্র জীবন থেকেই ফুটবলের প্রতি ছিল অগাদ টান । ক্লাব ফুটবল শুরু হয় টাউন ক্লাব থেকে । সুলতান আহমেদের সঙ্গে একই দলে খেলেছেন তারকা ফুটবলারদের মধ্যে  বাদল লস্কর , অমলকান্তি দেবরায় , হরিবাহাদুর ছেত্রী , দলবাহাদুর ছেত্রী , বিজু ছেত্রীরা। খেলতেন লেফট উইং পজিশনে । তৎকালীন ক্রীড়া সংগঠক চারুরন্জন সেনের প্রচেষ্টায় পোস্টাল বিভাগে চাকরি পান সুলতান আহমেদ ।
ডিএসএর তরফ থেকে শেষশ্রদ্ধা জানানো হচ্ছে সুলতান আহমেদকে।
তবে কয়েক বছর চাকরি করার পর একঘেয়ে চাকরি জীবন আর ভালো লাগেনি তাঁর । তাই চাকরি ছেড়ে ব্যবসায় মনদেন ।
এক সময় ফুটবল থেকে অবসর নিয়ে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৬৮-৭০ সালে কুমকুম দত্তের সঙ্গে যুগ্ম ভাবে  টাউন ক্লাবের সহ সচিবের দায়িত্ব পালন করেন।  ফুটবলের প্রতি বিশেষ অবদানের জন্য প্লাটিনাম জুবিলিতে তাঁকে সাম্মানিক সদস্য পদ দেয় টাউন ক্লাব । ক্লাব প্রতিষ্ঠাতা জীতেন্দ্র চন্দ্র দাসগুপ্ত -র মুর্তি উন্মোচনের দিন সুলতান আহমেদ ও বাদল লস্করকে সংবর্ধনা জানায়  ক্লাব । রাজ্য সরকার ক্রীড়া পেনশন দিয়ে সম্মান জানায় কাছাড় ফুটবলের সুলতানকে ।
 তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পতাকা অর্ধনমিত করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা । তিন দিনের শোক পালন করছে টাউন ক্লাব ।
টাউন ক্লাব ছাড়াও ইটখলা ক্লাবের হয়ে জেলা লিগে খেলেছেন সুলতান আহমেদ । ইটখলা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ক্রীড়া মহলে। বিভিন্ন ক্লাব , সংস্থা ছাড়াও ব্যক্তিগত ভাবে শোক জানিয়েছেন অনেকেই ।
Tags: silchar dsa.Silchar Newssultan ahmed death
Previous Post

এশিয়ার সর্ববৃহৎ ‘ডিটেনশন ক্যাম্প’ চালু

Next Post

ইতিহাসের দর্পণে উধারবন্দ এবং কাছাড়

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ইতিহাসের দর্পণে উধারবন্দ এবং কাছাড়

ইতিহাসের দর্পণে উধারবন্দ এবং কাছাড়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?