Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

এশিয়ার সর্ববৃহৎ ‘ডিটেনশন ক্যাম্প’ চালু

মাটিয়ার ট্রানজিট ক্যাম্পে আনা হল ৬৮ জন ‘বিদেশি’কে

samayikprasanga by samayikprasanga
January 28, 2023
in slider, অসম
0
এশিয়ার সর্ববৃহৎ ‘ডিটেনশন ক্যাম্প’ চালু

অনলাইন ডেস্ক : পোশাকি ভাষায় তাঁরা হলেন সন্দেহভাজন বিদেশি। এতদিন তাদের ঠিকানা ছিল রাজ্যের বিভিন্ন কারাগারের ডিটেনশন সেন্টার। এবার তাদের সেখান থেকে নিয়ে তোলা হল এশিয়ার সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্পে। অবশ্য সরকারি ভাষায় এর নাম ট্রানজিট ক্যাম্প। রাজ্যের গোয়ালপাড়ায় চালু হয়েছে প্রথম ট্রানজিট ক্যাম্প। সেই সঙ্গে ‘বিদেশি নাগরিক বাছাই বিতর্ক নয়া মাত্রা পেল। গুয়াহাটি থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত গোয়ালপাড়ার ট্রানজিট ক্যাম্প বা অস্থায়ী আস্থানায় শুক্রবার ৬৮ জন ‘বিদেশি নাগরিক’-কে ঢুকিয়ে ক্যাম্পটি বাস্তবে চালু করা হয়েছে।

অসমের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ফের মাথাচারা দিয়েছে সিএএ, এনআরসি এবং বিদেশি নাগরিক বাছাই সংক্রান্ত বিতর্ক। মানবাধিকার সংগঠন এবং বিরোধী দলগুলির বক্তব্য, গৌহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিদেশি নাগরিক বাছাই সংক্রান্ত মামলায় বলেছে, বিদেশি সন্দেহে আটক ব্যক্তিদের মধ্য যারা তিন বছরের বেশি সময় ডিটেনশন সেন্টারে আছেন, তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দিতে হবে। বিদেশি নাগরিক বলে চূড়ান্ত ভাবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল দ্বারা চিহ্নিত না হওয়া পর্যন্ত তাদের মুক্ত জীবনের অধিকার নিশ্চিত করতে হবে। আটকে রাখা যাবে না।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কিন্তু অসম সরকারের শুক্রবারের সিদ্ধান্ত সেই রায়কে লঙ্ঘন করেছে বলে অভিযোগ বিভিন্ন মহলের। ট্রানজিট ক্যাম্প অনেকটা মুক্ত কারার মতো। শর্তসাপেক্ষে সেখান থেকে দিনে নির্দিষ্ট সময়ের জন্য বের হওয়া যাবে। কিন্তু ফিরে যেতে হবে ক্যাম্পেই। এতদিন বিদেশি নাগরিক হিসাবে সন্দেহভাজনদের ছয়টি ডিটেনশন সেন্টারে রাখা হত। সেগুলি সবই বিভিন্ন কারাগারের অংশ। জেলখানার কিছু অংশকে আলাদা করে আটক শিবির বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও জেলখানার নিয়মকানুনের সঙ্গে ডিটেনশন সেন্টারের কোনও ফারাক নেই। আদালতে সরকারের এই সিদ্ধান্তও প্রশ্নের মুখে পড়েছে। আদালতের নির্দেশেই আলাদা জায়গায় ট্রানজিট ক্যাম্প তৈরির সিদ্ধান্ত হয়। কিন্তু সন্দেহের কারণে কাউকে আটকে রাখা যাবে না।

গোয়ালপাড়ার মাটিয়া ট্রানজিট ক্যাম্পটি ২০ বিঘা জমির উপর অবস্থিত। সেখানে প্রায় তিন হাজার মানুষকে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, মাটিয়াতে প্রথম পর্যায়ে নিয়ে আসা ৬৮ জনের অনেকের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়নি। অর্থাৎ প্রশাসন নিশ্চিত নয় তারা বিদেশি নাগরিক কিনা। তবু তাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Tags: Assam PoliceDetention CampForeignersGoalparaGouhati HighcourtTransit camp
Previous Post

বাকস মিডিয়া ক্রিকেট শুরু ৩১ জানুয়ারি

Next Post

দিকপাল ফুটবলার সুলতান আহমেদের জীবনাবসান

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
দিকপাল ফুটবলার সুলতান আহমেদের জীবনাবসান

দিকপাল ফুটবলার সুলতান আহমেদের জীবনাবসান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?