Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

samayikprasanga by samayikprasanga
May 19, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

Oplus_131072

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : শিলচর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আর্থিক লেনদেনের ব্যাপারে জোর চর্চা শুরু হয়েছে ক্রীড়া মহলে। ডিএসএ-র সংবিধান অনুযায়ী একটি পরিচালন সমিতির কার্যকাল থাকে দুই বছর। যেটা বর্তমান কমিটি গত ১৫ এপ্রিলই অতিক্রম করে নিয়েছে। ২০২৩ সালের ১৬ এপ্রিল শেষ বার শিলচর ডিএসএ-র দ্বি-বার্ষিক সাধারণ সভা হয়েছিল। সেদিন যে পরিচালন সমিতি গঠিত হয়েছিল,সেই পরিচালন কমিটিই এখনও শাসন কাল চালিয়ে যাচ্ছে। হিসেব মতে বর্ধিত ১৩ মাস ছাড়িয়ে ফেলেছে এই কমিটি। গত ১৫ মে জেলার বর্ষীয়ান ক্রীড়া সংগঠক তথা টাউন ক্লাবের সভাপতি দীলিপরঞ্জন নন্দী বর্তমান কমিটির সাংবিধানিক বৈধতা নিয়ে জোড়াল প্রশ্ন উত্থাপন করেছেন। টাউন ক্লাব সভাপতি সাংবাদিকদের জানান, ডিএসএ-র সংবিধানের ১০ এ অনুচ্ছেদে আছে দ্বি-বার্ষিক সাধারণ সভা করে কমিটি গঠনের কথাটি। যার মেয়াদ থাকবে দুই বছর। এরপরও আছে, মেয়াদ ফুরিয়ে গেলে ক্যালেন্ডার বছরের শেষ দিন অর্থাৎ ওই বছরের ৩১ ডিসেম্বরের ভিতর সেরে নিতে হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা। এবার জেলা সংস্থা গুলির অভিভাবক অসম অলিম্পিক সংস্থা নির্দেশ দিয়েও যেটা পারেনি। টাউন ক্লাব সভাপতির মূল প্রশ্নই ছিল, সময় মত বিজিএম হয়নি ঠিক আছে, তাইলে সংবিধানে যেখানে ক্যালেন্ডার বর্ষের শেষ দিনকে ধার্য্য করেই দিয়েছে তবে ১ জানুয়ারি ২০২৬ থেকে কিভাবে চলছে লেনদেন। সচিব অতনু ভট্টাচার্যকে বহিস্কার করা হয়েছে অনেক দিন হয়ে গেছে। তার কক্ষে বর্তমানে তালা ঝুলছে। ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোমকেও টাকা লেনদেনের অনুমতি দেয়নি সংস্থার গভর্নিং বডি। বাকি থাকলেন সভাপতি শিবব্রত দত্ত ও কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী। কর্মচারীদের মাসিক বেতন সহ যাবতীয় খরচ কিভাবে চলছে ? ক্রীড়া মহলে এখন প্রশ্ন এটাই।

Tags: CM Himanta Bishwa SharmaMLA Kaushik RaiSilchar district sports association
Previous Post

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

Next Post

কাছাড় পুলিশে রদবদল

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

কাছাড় পুলিশে রদবদল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?