Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আলোচনাপন্থী আলফার সঙ্গে কেন্দ্রের শান্তি চুক্তি সম্পন্ন

অসমের ‘নতুন ভোর’ বলে আখ্যায়িত করলেন অমিত শাহ

samayikprasanga by samayikprasanga
December 29, 2023
in slider, অসম
0
আলোচনাপন্থী আলফার সঙ্গে কেন্দ্রের শান্তি চুক্তি সম্পন্ন

অনলাইন ডেস্ক : বিচ্ছিন্নতাবাদীদের মূল স্রোতে ফেরাতে লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ করল সরকার। আলফার আলোচনাপন্থীদের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করল অসম সরকার ও কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে বিচ্ছিন্নতাবাদী সংগঠনে অপর একটি শাখা আলফা (স্বাধীন) এই চুক্তির অংশ হয়নি। ফলে সরকার যতই দাবি করুক না কেন এই চুক্তির ফলে অসমে শান্তি স্থায়ী হবে, সেই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আটের দশকের গোড়া থেকেই সার্বভৌম অসমের দাবিতে উত্তপ্ত হয়েছিল উত্তর পূর্বের রাজ্য। পরেশ বড়ুয়ার নেতৃত্বে আগুন জ্বলেছিল রাজ্যে। শেষপর্যন্ত ১৯৯০-এ আলফাকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তার পরেও চোরাগোপ্তা হামলা চালিয়ে গিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এদিকে শেষ ১২ বছর ধরে অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বাধীন আলফা গোষ্ঠীর সঙ্গে নিঃশর্ত আলোচনা চালাচ্ছিল কেন্দ্র। শেষপর্যন্ত তাঁদের মূল স্রোতে ফেরাতে এদিন ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তিকে অসমের ‘নতুন ভোর’ বলে আখ্যায়িত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, এই চুক্তির ফলে অসম-সহ গোটা উত্তর পূর্ব ভারতে শান্তির নয়া অধ্যায় রচিত হল। চুক্তির প্রতিশ্রুতি পালনের জন্য কেন্দ্রের তরফে একটি কমিটি গঠন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে শাহের দাবি, আলফা ভেঙে যাবে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

সম্প্রতি যোরহাটের সেনা শিবির চত্বর-সহ অসমের চার জায়গায় বিস্ফোরণ হয়। যার দায় স্বীকার করে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা (স্বাধীন) শাখা। আবার এই গোষ্ঠী ত্রিপাক্ষিক চুক্তির অংশ হয়নি। সূত্রের দাবি, বর্তমানে মায়ানমারে রয়েছেন পরেশ বড়ুয়া। লোকসভা ভোটের আগে কি তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠী অসমে নতুন করে আগুন জ্বালাবে? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। শুধু লোকসভা নয়, বছর ঘুরলেই বাংলাদেশেও নির্বাচন। হাসিনা সরকারের আমলে বাংলাদেশে আলফার শিবির গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার যদি শেখ হাসিনা ক্ষমতায় না ফেরেন তাহলে কি ফের সে দেশেও সক্রিয় হবে আলফা? সেই সমস্ত প্রশ্ন উত্তর অধরা রেখেই স্বাক্ষরিত হল ত্রিপাক্ষিক চুক্তি।

Tags: Amit ShahCM Himanta Bishwa SharmaPeace AccordULFA (I)
Previous Post

লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে ভিড়ছেন আমিনুল!

Next Post

ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর আলফার, পরেশকে আলোচনা আসার আহ্বান

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর আলফার, পরেশকে আলোচনা আসার আহ্বান

ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর আলফার, পরেশকে আলোচনা আসার আহ্বান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?