Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে ভিড়ছেন আমিনুল!

samayikprasanga by samayikprasanga
December 28, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে ভিড়ছেন আমিনুল!

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : কংগ্রেসে যোগ দিচ্ছেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে খবর।
আমিনুলের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ডিলিমিটেশন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই আমিনুল বিজেপি ছেড়ে কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর জন্য ইতিমধ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কথাবার্তাও হয়ে গেছে ।  সূত্রটি জানান, আমিনুল তার ঘনিষ্ঠ মহলে যা বলেছেন সে অনুযায়ী, বিজেপি তাকে অনেক কিছুই দিয়েছে। দলের টিকিটে বিধায়ক হওয়ার পর বিধানসভার উপাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদেও আসীন করা হয়েছে তাকে। তবে ডিলিমিটেশন প্রক্রিয়ায় সোনাইর ভোটারের আনুপাতিক পরিসংখ্যান পুরোপুরি বদলে যাওয়ায় তিনি হিসেব কষে নেন, বিজেপিতে থেকে তার পক্ষে আর সোনাইয়ে নির্বাচন লড়ে বিধায়ক হওয়া সম্ভব নয়। জেলার অন্য কোনও আসনে যে তিনি টিকিট পেয়ে যাবেন, এমন সম্ভাবনাও নেই। তাই নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে তিনি যোগাযোগ শুরু করেন কংগ্রেসের সঙ্গে। আর সেদিক থেকে আগ্রহভরে সাড়া আসায় তিনি পা বাড়িয়ে তৈরি হয়ে যান।
আমিনুল ঘনিষ্ঠ সূত্রটির বয়ান অনুযায়ী,  ডিলিমিটেশন প্রক্রিয়ার আগের সোনাই বিধানসভা এলাকায় বিজেপির ভোটব্যাঙ্ক হিন্দু ভোটার ছিলেন শতকরা ৩৫ শতাংশ। তুলনামূলকভাবে ভোটারের সংখ্যা অনেকটা কম থাকলেও ভোট ভাগাভাগির অঙ্কে বিজেপি প্রার্থীর জয়ী হবার একটা সম্ভাবনা ছিল অবশ্যই। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে
আমিনুল নিজে নির্বাচিত হয়েছেন এভাবে। কিন্তু ডিলিমিটেশন প্রক্রিয়ার পর ৩৫ শতাংশ থেকে হিন্দু ভোটারদের হার নেমে এসেছে ১৫ শতাংশে। এই ভোটব্যাঙ্ক নিয়ে কোনও অঙ্কেই তারপক্ষে বিজেপির টিকিটে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়।
সূত্রটি আরও দাবি করেন, আমিনুলের সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বার্তালাপের পর সোনাই কংগ্রেসের অনেক পদাধিকারীও তাকে চেয়ে দলের উচ্চস্তরে যৌথভাবে চিঠি পাঠিয়েছেন। আর জেলা কংগ্রেসের অনেকেও চাইছেন তাকে। সবকিছু মিলিয়ে, আমিনুলের কংগ্রেসে যোগদান শুধু সময়ের অপেক্ষা। এবং তা হবে লোকসভা নির্বাচনের আগেই। কংগ্রেসে যোগদানের পর ২০২৬ এর বিধানসভা নির্বাচনে আমিনুল নিশ্চিতভাবে সোনাইয়ে কংগ্রেসের টিকিট পাচ্ছেন বলেও দাবি করেন সূত্রটি।

Tags: aminul hoq laskarassam pradesh congressBJPSonai
Previous Post

সংবাদকর্মীর কার্ড নিয়ে হেরোইন পাচার! ধৃত চার

Next Post

আলোচনাপন্থী আলফার সঙ্গে কেন্দ্রের শান্তি চুক্তি সম্পন্ন

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
আলোচনাপন্থী আলফার সঙ্গে কেন্দ্রের শান্তি চুক্তি সম্পন্ন

আলোচনাপন্থী আলফার সঙ্গে কেন্দ্রের শান্তি চুক্তি সম্পন্ন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?