Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অগ্নিকাণ্ডের জের, জানিগঞ্জে শব্দদূষণ তুলনায় কম

samayikprasanga by samayikprasanga
October 31, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অনলাইন ডেস্ক : দীপাবলির দিনে কম বায়ু দূষণের ক্ষেত্রে গত বছর গোটা দেশের মধ্যে শিলচরের অবস্থান ছিল তিন নম্বর। এবার হয়তো শেষ পর্যন্ত ঠিক সেই পর্যায়ে থাকা সম্ভব হবে না। তবে এবারও বৃহস্পতিবার দীপাবলীর রাতে বায়ু দূষণের পরিমাণ যথেষ্ট কম।

বায়ু দূষণের সূচক মান ৫০-এর কম হলে তা বেশ ভালো বলে ধরে নেওয়া হয়। গত বছর দীপাবলীর দিনে শিলচরে এই মান ছিল ৩৪। যার দরুন এক্ষেত্রে কর্ণাটকের মাদিকেরি ও তামিলনাড়ুর উটির পর গোটা দেশের মধ্যে শিলচরের স্থান হয়েছিল তৃতীয়। এবার সেই মান ধরে রাখা সম্ভব না হলেও সূচক রয়েছে ৫০-এর ধারে কাছে। বৃহস্পতিবার দীপাবলীর রাত ৯টা নাগাদ ,প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শিলচর আঞ্চলিক কার্যালয়ের কার্যাবাহী বাস্তুকার অরবিন্দ দাস জানান, বিস্তারিত হিসেব করা না হলেও যে আঁচ পাওয়া যাচ্ছে, এতে মনে হচ্ছে এবার শহরে বায়ু দূষণের সূচক থাকবে ৫০-এর ধারেকাছেই। গত বছরের মত না হলেও তা সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

শব্দদূষণ নিয়ে তিনি জানান, এক্ষেত্রেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তথ্য সংগ্রহের পর আনুষাঙ্গিক প্রক্রিয়া সারতে কিছুটা সময় লাগবে।তবে মনে হচ্ছে শব্দ দূষণের মাত্রা শেষ পর্যন্ত থাকবে গত বছরের মতই। প্রসঙ্গত গত বছর ১২ নভেম্বর দীপাবলীর দিন শহরের জেলা কমিশনারের কার্যালয় এলাকায় গড়পড়তা শব্দ দূষণের মাত্রা ছিল ৬০ ডেসিবেল, জানিগঞ্জে ৭৬ ডেসিবেল, অম্বিকাপট্টিতে

৬৩ ডেসিবেল, নেতাজি সুভাষ এভিনিউতে ৬৫ ডেসিবেল, জেলা আদালত চত্বরে ৫৬ ডেসিবেল এবং রাঙ্গিরখাড়ি এলাকায় গড়পড়তা শব্দ দূষণের মাত্রা ছিল ৭৬ ডেসিবেল।

পর্ষদের অন্য এক সূত্র জানান, বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও মনে হচ্ছে এবার শহরে শব্দ দূষণের ক্ষেত্রে শীর্ষস্থানে থাকবে রাঙ্গিরখাড়ি। গত বছর শীর্ষে ছিল জানিগঞ্জ, শুধু গত বছরই নয় এর আগের কয়েক বছরও দেখা গেছে দীপাবলিতে শহরে সবচেয়ে বেশি শব্দদূষণ হয়েছে জানিগঞ্জে। তবে এবার অগ্নিকাণ্ডের দরুন ওই এলাকায় পটকা ফাটানো হয়েছে তুলনামূলকভাবে কম। তাই ওই এলাকায় এবার তুলনামূলকভাবে কম শব্দদূষণের মাত্রাও।

Tags: air pollutionAssam Policejaniganj
Previous Post

শিলচরে দীপাবলীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গুদাম

Next Post

বিয়ে করার জন্য পালানোর পথে দুর্ঘটনা সোনাইয়ে হত যুবক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

বিয়ে করার জন্য পালানোর পথে দুর্ঘটনা সোনাইয়ে হত যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?