Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিয়ে করার জন্য পালানোর পথে দুর্ঘটনা সোনাইয়ে হত যুবক

samayikprasanga by samayikprasanga
November 2, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

অনলাইন ডেস্ক : ঘর বাঁধতে প্রেমিকাকে নিয়ে বিয়ে করার জন্য পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটলো যুবকের। সঞ্জিত রবিদাস (২১) নামে এই যুবকের মৃত্যু ঘটার পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন তার এক বন্ধু ও নাবালিকা প্রেমিকা। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সোনাই থানা এলাকার আমজুরঘাট গাছতলায় ।

সঞ্জিতের বাড়ি লক্ষীপুর থানা এলাকার কাপ্তানপুর ১৬ নম্বর খন্ডে। তার বন্ধু আহত যুবকও ওই এলাকার বাসিন্দা। নাবালিকা প্রেমিকার বাড়ি সোনাই থানা এলাকার রাঙ্গিরঘাটে। জানা গেছে সঞ্জিত কিছুদিন আগে একবার প্রেমিকাকে নিয়ে পালিয়েছিলেন। সপ্তাহখানেক আগে পুলিশ প্রেমিকাকে উদ্ধার করে। শুক্রবার রাতে ফের তিনি প্রেমিকাকে নিয়ে পালানোর জন্য বন্ধু সহ বাইকে চড়ে প্রেমিকার বাড়ির এলাকায় যান। এরপর প্রেমিকাকে নিয়ে বাইকে চড়ে তিনজন পালানোর পথে আমজুরঘাট গাছতলা এলাকায় ঘটে দুর্ঘটনা। খবর অনুযায়ী দ্রুত গতিতে বাইকে চড়ে পালানোর পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিঙে ধাক্কা মারে বাইক। এতে প্রচন্ড আঘাত লেগে মৃত্যু ঘটে সঞ্জিতের। আহত অবস্থায় তার বন্ধু ও প্রেমিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: accidentAssam Police
Previous Post

অগ্নিকাণ্ডের জের, জানিগঞ্জে শব্দদূষণ তুলনায় কম

Next Post

জিরিবামে সহকর্মীর গুলিতে নিহত মনিপুর পুলিশের সাব ইন্সপেক্টর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
জিরিবামে সহকর্মীর গুলিতে নিহত মনিপুর পুলিশের সাব ইন্সপেক্টর

জিরিবামে সহকর্মীর গুলিতে নিহত মনিপুর পুলিশের সাব ইন্সপেক্টর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?