Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শুয়ে আছেন টাকার বিছানায়, অসমে বিজেপি-শরিক নেতার কাণ্ডে তোলপাড়

samayikprasanga by samayikprasanga
March 27, 2024
in slider, অসম
0
শুয়ে আছেন টাকার বিছানায়, অসমে বিজেপি-শরিক নেতার কাণ্ডে তোলপাড়

অনলাইন ডেস্ক : নাম জড়িয়েছিল একাধিক দুর্নীতিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি- সমস্ত ক্ষেত্রেই ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। ভুরি ভুরি অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত দল থেকেই ছেঁটে ফেলা হয় তাঁকে। টাকার বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছেন অসমের সেই বিতর্কিত নেতা, এমন ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়।

ওদালগুড়ি জেলা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন বেঞ্জামিন বসুমাতারি। বিজেপির শরিক দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারালের এই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ রয়েছে। কমিটির চেয়ারম্যান হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছে ঘুষ নিয়েছেন বেঞ্জামিন। এছাড়াও গ্রামীণ নানা ক্ষেত্রে নিয়োগের মাধ্যমেও দরিদ্রদের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারি মাসে দল থেকে বহিষ্কার করা হয় বেঞ্জামিনকে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর ছবি। দেখা যাচ্ছে, খাটের উপরে প্রচুর ৫০০ টাকার নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার উপরেই চোখ বুজে শুয়ে রয়েছেন বেঞ্জামিন। তাঁর গায়ের উপরেও প্রচুর টাকা ছড়িয়ে রয়েছে। নেটদুনিয়ায় এই ছবি ভাইরাল হতেই তোপের মুখে পড়েছেন বেঞ্জামিন। তুমুল সমালোচনা থেকে রেহাই পায়নি তাঁর দলও। তবে বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল। দলের প্রধান প্রমোদ বরো জানিয়েছেন, ‘বেঞ্জামিন বসুমাতারির একটি ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। দলের তরফে আমরা জানাতে চাই, পার্টির সঙ্গে এখন তাঁর কোনও সম্পর্ক নেই। গত ১০ জানুয়ারি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। উন্নয়ন কমিটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে তিনি যা কীর্তি করছেন, সেখানে দলের কোনও ভূমিকা নেই। তাই সকলের কাছে অনুরোধ, বেঞ্জামিনের এই ছবির সঙ্গে দলের নাম জড়াবেন না।’ তবে এই ছবি প্রকাশ্যে আসলেও বেঞ্জামিনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Tags: Assam BJPCM Himanta Bishwa SharmaEdUPPL
Previous Post

জেএনইউ-তে ফের বামেদের জয়নিশান

Next Post

হোলির দিনে রংপুরে দলবদ্ধ হামলায় আতঙ্ক, আটক ২

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

হোলির দিনে রংপুরে দলবদ্ধ হামলায় আতঙ্ক, আটক ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?