Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডিলিমিটেশন : ৩০শে নয়, মঙ্গলবার বরাক বনধ

সিদ্ধান্ত বদল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের

samayikprasanga by samayikprasanga
June 24, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
ডিলিমিটেশন : ৩০শে নয়, মঙ্গলবার বরাক বনধ

অনলাইন ডেস্ক : ডিলিমিটেশনের মাধ্যমে বরাক উপত্যকার রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেবার চক্রান্তের প্রতিবাদে আগামী ৩০ জুন বরাক বনধের ডাক দিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার এক জরুরি সভায় বিভিন্ন দল সংগঠনের সঙ্গে পরামর্শ ক্রমে এই বনধকে এগিয়ে ২৭ জুন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, তাঁদের কাছে খবর আছে নির্বাচন আয়োগ এই ব্যাপারে ইতিমধ্যে তাদের তৎপরতা শুরু করেছেন এবং আসামে তাঁদের প্রতিনিধি দল পাঠিয়ে তড়িঘড়ি করে জনমতকে প্রভাবিত করার উদ্যোগ নিচ্ছেন। এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক, অরাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের অনুরোধ ও পরামর্শক্রমে প্রস্তাবিত বনধকে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুন ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি এই বনধের ডাক দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর সঙ্গে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যের সঙ্গেও আলাপ হয়েছে ও তিনিও সহমত পোষণ করেছেন।

প্রদীপবাবু বলেন, যদিও নির্বাচন আয়োগের কাছে তাদের দলের পক্ষ থেকে আপত্তিপত্র পাঠানো হবে, তবে যেহেতু বরাকের ৪২ লক্ষ লোক প্রত্যেকে এইভাবে আপত্তি জানাতে পারবেন না, তাই সবার প্রতিবাদ একযোগে নির্বাচন আয়োগের কাছে পৌঁছে দেবার জন্যই এই বনধের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ডিলিমিটেশন প্রস্তাব গোটা বরাককে নাড়িয়ে দিয়েছে। এটি বরাকের অস্তিত্বের সঙ্কট। তাই দলমত নির্বিশেষে সমস্ত বরাকবাসীকে এই বনধ সফল করে নির্বাচন কমিশন তথা সরকারের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেবার আবেদন জানিয়েছেন তিনি।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Assam Govt.Barak BandhBDFDelimitation ProcessElection Commission
Previous Post

অপ্রত্যাশিতভাবে ‘ পিছিয়ে গেল ডিএসএ-র বিজিএম

Next Post

বরাকের বিজেপি বিধায়কদের পদত্যাগ করতে বলল কংগ্রেস

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বরাকের বিজেপি বিধায়কদের পদত্যাগ করতে বলল কংগ্রেস

বরাকের বিজেপি বিধায়কদের পদত্যাগ করতে বলল কংগ্রেস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?