Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আর নয়, সুপ্রিমে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা বাবা রামদেবের

samayikprasanga by samayikprasanga
April 10, 2024
in slider, জাতীয়
0
আর নয়, সুপ্রিমে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা বাবা রামদেবের

অনলাইন ডেস্ক : পতঞ্জলির ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের জন্য গত সপ্তাহে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চান যোগগুরু রামদেব। এবার আদালতের নির্দেশ মতো বিস্তারিত হলফনামা দিয়ে জানালেন, এই ভুলের পুনরাবৃত্তি হবে না। যোগগুরু একা নন, পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর তথা রামদেবের সহযোগী আচার্য বালকৃষ্ণও শীর্ষ আদালতে হলফনামা দাখিল করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে পতঞ্জলি। গত নভেম্বর মাসে শীর্ষ আদালত জানিয়েছিল, ভুয়ো তথ্য দেওয়া বিজ্ঞাপন তৈরি করলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ভুগতে হবে। কেবল রামদেব নয়, পতঞ্জলির বিজ্ঞাপন ঘিরে সুপ্রিম কোর্টের তোপে পড়েছে কেন্দ্রও। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘সরকার চোখ বন্ধ করে বসে আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।’ ইতিমধ্যে সংস্থাটিকে ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এর পর টনক নড়ে সংস্থার দুই প্রধানের। গত সপ্তাহে প্রথমবার হলফনামা দিয়ে ক্ষমা চান তাঁরা। এর পর সপ্তাহ খানেক আগে আদালতের নির্দেশ মতো শীর্ষ আদালতে হাজিরা দিয়ে ক্ষমা চান রামদেব। যোগগুরুর আইনজীবী বলেন, ‘আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। তিনি (বাবা রামদেব) এখানে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে উপস্থিত রয়েছেন।’ এর পরেও আদলতের চরম ভর্ৎসনার মুখে পড়তে হয় রামদেবকে।

বিচারপতিরা মন্তব্য করেন, এই ক্ষমা চাওয়াও আসলে ‘লোক দেখানো’। ‘গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। সমস্ত সীমা অতিক্রম করেছেন…এখন বলছেন দুঃখিত!’ ফের কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে আদালত বলে, ‘অবাক করা কাণ্ড হল পতঞ্জলি যখন শহরগুলিতে ছড়াচ্ছিল যে অ্যালোপ্যাথিতে কোভিডের চিকিৎসা নেই, তখন কেন চোখ বন্ধ করেছিল কেন্দ্র!’ এদিন বিচারপতিরা নির্দেশ দেন, আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি বিস্তারিত হলফনামা জমা দিত হবে পতঞ্জলিকে।

সেই মতোই পতঞ্জলির তরফে রামদেব এবং আচার্য মঙ্গলবার বিস্তারিত হলফনামা জমা দেন। সেই হলফনামায় যোগগুরু বলেন, ‘বিজ্ঞাপন ইস্যুতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি আদালতের কাছে। ত্রুটির জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আদালতকে আশ্বস্ত করতে চাই যে একই ভুলের পুনারাবৃত্তি হবে না। অঙ্গীকার করছি বিবৃতিতে উল্লিখিত সব কথাই অক্ষরে অক্ষরে মেনে চলব। অনরূপ কোনও বিজ্ঞাপন ব্যবহার করা হবে না।’

Tags: Baba RamdebFalse AdvtPatanjali productSupreme Court
Previous Post

বিধি ভঙ্গের অভিযোগ, অসমে কংগ্রেসকে শোকজ

Next Post

অসমে একইদিনে ভোটপ্রচারে মোদি-রাহুল

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
অসমে একইদিনে ভোটপ্রচারে মোদি-রাহুল

অসমে একইদিনে ভোটপ্রচারে মোদি-রাহুল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?