Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিজেপি জেলা সভাপতি পদে অমিয়, রাজেশ, রূপম ও কঙ্কনের নাম নিয়ে চর্চা

samayikprasanga by samayikprasanga
December 11, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অনলাইন ডেস্ক : সদস্যভুক্তি অভিযানের পর এবার বিজেপিতে শুরু হচ্ছে সংগঠনকে নতুন করে সাজানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শীঘ্রই সেরে নেওয়া হবে মন্ডল সভাপতি চয়ন। যদিও কাছাড়ে এবার মন্ডল সভাপতি চয়নকে ঘিরে খুব একটা দৌড়ঝাঁপ চোখে পড়ছে না।

দলীয় সূত্রে জানা গেছে, কাছাড়ে দলের ২৩টি মন্ডলের সভাপতি চয়ন পর্ব গুটিয়ে আনা হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই। এমন পরিস্থিতিতে বিগত দিনে দলের অভ্যন্তরে যেভাবে দৌড়ঝাপ পরিলক্ষিত হতো এবার দেখা যাচ্ছে না তা। দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা সভাপতি পদে নির্বাচন হলে ভোটার হিসেবে থাকেন মন্ডল সভাপতি রা । তাই জেলা সভাপতি পদে আগ্রহীরা মন্ডল সভাপতি পদে নিজেদের অনুগতদের আসীন করতে

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

কোনও চেষ্টাই বাকি রাখতেন না। তবে এবার জেলা সভাপতি পদের জন্য নির্বাচন হচ্ছে না। দলের ঊর্ধ্বতন মহল থেকে এই পদের জন্য বাছাই করা হবে কাউকে। তাই যেহেতু নির্বাচন হচ্ছে না, তাই জেলা সভাপতি পদে আগ্রহীদের আর নিজের অনুগত ভোটার সংখ্যা বাড়িয়ে রাখার কোনও প্রয়োজন রইল না। বর্তমান পরিস্থিতিতে তারা মন্ডল সভাপতি পদে অনুগতদের বসানোর চেষ্টার বদলে ব্যস্ত হয়ে পড়েছেন ঊর্ধ্বতন মহলের মন জয়ে। মন্ডল সভাপতি পদকে ঘিরে এমন নিরুত্তাপ পরিস্থিতির মাঝে এবার এসব পদে থাকা বেশিরভাগেরই ফের সুযোগ না পাওয়ার সম্ভাবনা। মন্ডল সভাপতি পদে এবার বয়সের গণ্ডি বেধে দেওয়া হয়েছে ৪৫, সেই হিসেবেই বাদ পড়ে যাবেন কয়েকজন। অন্য কয়েকজন লাগাতার দুবার পদে থাকায় এবার সরিয়ে দেওয়া হতে পারে তাদের। দলীয় এক সূত্রের খবর অনুযায়ী, ২৩ মন্ডলের মধ্যে ১৭ টিতেই সভাপতি পদে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে জেলা সভাপতি পদে এবার ৬০ বছরের গন্ডি বেঁধে দেওয়ায় বর্তমানে এই পদে থাকা বিমলেন্দু রায়ের নাম চর্চায় নেই। মাস কয়েক আগে অমিতাভ রায়ের নাম নিয়ে বিশেষ চর্চা হয়েছিল। তবে বর্তমানে সবচেয়ে বেশি চর্চা চলছে ধলাই উপনির্বাচনে দলের টিকিট বঞ্চিত অমিয় কান্তি দাস, রাজেশ কুমার দাস, রূপম সাহা ও কঙ্কন নারায়ণ শিকদারের নাম নিয়ে। এই ৪ জনের পাশাপাশি অন্য কয়েকজনও মনে সুপ্ত ইচ্ছে নিয়ে উর্ধ্বতন মহলের মনজয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। দলীয় সূত্রটি জানান, ৬০ বছরের গণ্ডি বেঁধে দেওয়া হলেও শেষ পর্যন্ত বিশেষ কোনও ক্ষেত্রে

যে ব্যতিক্রম হবেনা, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই আপাতত চর্চায় না থাকলেও বিমলেন্দু বাবুর সম্ভাবনা যে পুরোপুরি শেষ হয়ে গেছে, বলা যায় না এমনটাও।

 

 

 

Tags: BJP district presidentCachar BJP
Previous Post

ডেকে নিয়ে অপমান! শ্রীভূমি মিউজিক ফেস্টে অনুষ্ঠান না করে ফিরে আসল শিলচরের ব্যান্ড

Next Post

“তোমার নাম কি ? ” এবার শিলচরে পোস্টার খুলে সরিয়ে নিলো পুরসভা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
“তোমার নাম কি ? ”  এবার শিলচরে পোস্টার খুলে সরিয়ে নিলো পুরসভা

"তোমার নাম কি ? " এবার শিলচরে পোস্টার খুলে সরিয়ে নিলো পুরসভা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?