Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডেকে নিয়ে অপমান! শ্রীভূমি মিউজিক ফেস্টে অনুষ্ঠান না করে ফিরে আসল শিলচরের ব্যান্ড

আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

samayikprasanga by samayikprasanga
December 10, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ডেকে নিয়ে অপমান! শ্রীভূমি মিউজিক ফেস্টে অনুষ্ঠান না করে ফিরে আসল শিলচরের ব্যান্ড

অনলাইন ডেস্ক : কথা ছিল শ্রীভূমি মিউজিক ফেস্টিভ্যালের মঞ্চ মাতানোর। কিন্তু তেমনটা কিছুই হয়নি। উল্টো আয়োজকদের ‘ চরম অপমানের ‘ শিকার হয়ে অনুষ্ঠান না হয়েই ফিরতে হল শিলচরের জনপ্রিয় বাংলা ব্যান্ডের দল ‘ জাস্ট এনাধার ব্যান্ড ‘ । সাংবাদিক সম্মেলন করে সেইসব বিতর্কেরই কেচ্ছা কাহিনী শোনালেন সেইসব সংগীতের কুশিলবরা। এই বিষয় নিয়ে জোর নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শিলচরের শিল্পী মহলে।

ঘটনাটা হল গিয়ে গত ৮ ডিসেম্বরের। শ্রীভূমি মিউজিক ফেস্টিভ্যালের অংশ হিসেবে নীলমনি স্কুলের অস্থায়ী মঞ্চে অনুষ্ঠান করার কথা ছিল শিলচরের এদিব ইমনের ‘ জাস্ট এনাধার ব্যান্ড’-র। তাঁদের সেখানে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকরা। যথারীতি সেদিন অর্থাৎ ৮ ডিসেম্বর সকালে শ্রীভূমি পৌঁছেন তারা। তারপর মঞ্চে গিয়ে মিউজিক সেটআপও করেন ‘ জাস্ট এনাধার ব্যান্ড’-র শিল্পীরা। বিকেলে অনুষ্ঠান, তাই তারপর তাঁদের পাঠিয়ে দেওয়া হয় এক কক্ষে। সেই থেকেই বিতর্কের শুরু। এই বিষয়ে আলোকপাত ব্যান্ডের সদস্য এদিব এমন বলেন,’ আমাদের অনুষ্ঠান করার জন্য আয়োজকরা আমন্ত্রণ জানিয়েছিল। সেইমত করে আমরা সেখানে পৌঁছেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমাদের চরম অপমানের শিকার হতে হয়েছিল। আমাদের একটা হোটেলের কক্ষে বিশ্রামের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু এই কক্ষটার অবস্থা ছিল যাচ্ছেতাই। না ছিল বাথরুমের দরজা, জায়গায় জায়গায় পান গুটখার পিক ফেলা। তারপরও আমরা কিছু বলিনি। এ বিষয়ে আয়োজকদের অভিযোগ করলে, দেখছি বলে ওরা সারাটা দিন কাটিয়ে দেয়। সমস্যা সমাধান তো দূরঅস্ত। উল্টে আয়োজকদের মধ্যে থেকে এক ভদ্রলোক আমাদের উপর সিগারেট, মদ্যপানের অভিযোগ তুলেন।আমরা শিল্পী লোক, তারপরও আমরা মনে কিছু নিইনি। তবে মঞ্চে গিয়ে ধৈর্য-র বাঁধ ভেঙে যায়। প্রথমে স্থির ছিল ৪৫ মিনিট আমাদের স্টেজ দেওয়া হবে। তবে মঞ্চে উঠার পর আয়োজকদের পক্ষ থেকে বলা হয় তোমাদের হাতে ১৫ মিনিট রয়েছে, যা করার করে নাও। বিষয়টা একেবারেই ভালো লাগেনি। তাই আত্মসম্মানকে আর বাজি না লাগিয়ে আমরা অনুষ্ঠান না করেই ফিরে আসি। ‘

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এসব কথা বলতে গিয়েই অনেকটা আবেগিক হয়ে পড়েন ইমনরা। সঙ্গে তাঁদের সংযোজন,’ এটা শুধু আমাদের অপমান নয়। গোটা শিলচরের অপমান। আমরা বরাকের তিন জেলা সহ উত্তরপূর্ব ভারতের অনেক জায়গায় অনুষ্ঠান করেছি। কিন্তু এরকম ব্যবহারের সম্মুখীন হতে হয়নি। আরেকটা কথা সবকিছুই রুচিবোধের বিষয়। তাই এরথেকে বেশি কিছু বলার নেই। পাপনও তো সেদিন অনুষ্ঠান করেছিলেন। কিন্তু তাঁকে তো অনেক ভালোভাবে রাখা হয়েছিল। আমরা তো মনে করি শিল্পী তো আর বড় ছোট বলে কিছু হয় না।’

Tags: Edib imonshribhumi music festival
Previous Post

কাঁঠাল রোডে দুটি বাড়িতে চুরি, হাতানো হল গুরুত্বপূর্ণ তথ্য থাকা ভাষাবিজ্ঞানীর ল্যাপটপও

Next Post

বিজেপি জেলা সভাপতি পদে অমিয়, রাজেশ, রূপম ও কঙ্কনের নাম নিয়ে চর্চা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

বিজেপি জেলা সভাপতি পদে অমিয়, রাজেশ, রূপম ও কঙ্কনের নাম নিয়ে চর্চা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?