Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

“তোমার নাম কি ? ” এবার শিলচরে পোস্টার খুলে সরিয়ে নিলো পুরসভা

samayikprasanga by samayikprasanga
December 11, 2024
in অসম, বরাক উপত্যকা
0
“তোমার নাম কি ? ”  এবার শিলচরে পোস্টার খুলে সরিয়ে নিলো পুরসভা

অনলাইন ডেস্ক : “তোমার নাম কি?, তোমারা নাম ক্যায়া হ্যায়?, হোয়াট ইস ইয়োর নেম ? “- বরাক উপত্যকা সহ অন্যান্য স্থানে বর্তমানে দেখা যাচ্ছে এমন পোস্টারিং। বুধবার শিলচর পুর এলাকা থেকে এসব পোস্টার খুলে নিল পুরসভা।

আগরতলায় অবৈধভাবে এসব পোস্টার লাগানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করেছে সেখানকার পুরনিগম। এরপর শিলচরে এসব পোস্টার লাগানো নিয়ে নড়েচড়ে বসে এবার শিলচর পুরসভাও । পুরসভার নির্বাহী আধিকারিক ভানলাল লিমপুইয়া নামপুই আগেই জানিয়েছিলেন ব্যাপারটা খতিয়ে দেখ হচ্ছে। এরপর মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার খুলে নিয়ে যাওয়া হয়।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

গত কয়েকদিন ধরে গোটা বরাক উপত্যকা সহ এঅঞ্চলের অন্যান্য স্থানে দেখা যাচ্ছে এমন পোস্টারিং । এনিয়ে জনমানসে চর্চার শেষ নেই।কে বা কারা, এসব লাগিয়েছে পোস্টারে এ নিয়ে কিছু লিখা না থাকলেও খবর নিয়ে জানা গেছে, এক কোম্পানি তাদের নতুন সামগ্রী বাজারজাত করার আগে আগ্রহ সৃষ্টির জন্য এভাবে পোস্টারিং এর মাধ্যমে প্রচার চালাচ্ছে।

এদিন এসব পোস্টার খুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গে নির্বাহী আধিকারিক ভানলাল লিমপুইয়া নামপুই জানান, পুর এলাকা থেকে সব মিলিয়ে ৫১ টি পোস্টার খোলা হয়েছে। তিনি বলেন , এভাবে পুর এলাকায় পোস্টারিং করতে হলে পুরসভার অনুমতি নিতে হয়। আর “তোমার নাম কি”-পোস্টার যেমন বিভ্রান্তিকর, তেমনি এসব লাগানোর আগে পুরসভাকে কিছু জানানো হয়নি। এরচেয়েও বড় ব্যাপার, কে বা কারা এসব পোস্টারিং করেছে এনিয়ে উল্লেখ করা হয়নি কিছুই। তাই এদিন পোস্টারগুলো খুলে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত আগরতলায় এ ধরনের পোস্টার লাগানোর দরুন সেখানকার পুরনিগম সংশ্লিষ্ট কোম্পানিকে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করেছে। আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সেখানে পোস্টার লাগানো একজন লোককে শনাক্ত করার পর তার মারফত কোম্পানির প্রচার সম্পর্কে জানা যায়। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে পোস্টার লাগানোর দরুন জরিমানা করা হয়েছে সাড়ে চার লক্ষ টাকা।

Tags: Silchar municipal board
Previous Post

বিজেপি জেলা সভাপতি পদে অমিয়, রাজেশ, রূপম ও কঙ্কনের নাম নিয়ে চর্চা

Next Post

জেলাপরিষদের সিইওকে হেনস্তা ! বরপেটার ডিসি রোহন কুমার ঝা’কে শোকজ রাজ্য সরকারের

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জেলাপরিষদের সিইওকে হেনস্তা ! বরপেটার ডিসি রোহন কুমার ঝা’কে শোকজ রাজ্য সরকারের

জেলাপরিষদের সিইওকে হেনস্তা ! বরপেটার ডিসি রোহন কুমার ঝা'কে শোকজ রাজ্য সরকারের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?