Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

স্পা-র আদলে শিলচরে চলছে অবৈধ যৌন ব্যবসা !

অসহায় "যৌনদাসী"-দের বিভিন্ন শহরে অদল বদল করে মালিকরা

samayikprasanga by samayikprasanga
July 27, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
স্পা-র আদলে শিলচরে চলছে অবৈধ যৌন ব্যবসা !

অনলাইন ডেস্ক : প্রথম দফায় ভেতরে ঢুকতে গেলেই গুনে দিতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের “এন্ট্রি ফি”। এরপর ভেতরের ঢোকার পর থাকছে বিভিন্ন ধরনের মালিশের বিভিন্ন দর সম্বলিত তালিকা। এসবের পর তৃতীয় দফায় শুরু হয়ে থাকে আসল খেলা। যার দরের কোনও লিখিত তালিকা থাকে না। মুখে জানিয়ে দেওয়া হয় দর। তৃতীয় দফার “স্পেশাল সার্ভিস” বা বিশেষ পরিষেবা নাম দিয়ে চলে থাকে অবাধ যৌনতা। শিলচরের একাংশ “স্পা”-র কার্যবিবরণী এমনই। এসব “স্পা”-কে সোজা কথায় যৌনশালা বলাটাই বোধহয় যুক্তিযুক্ত। আর “স্পা”-র আড়ালে নিজেদের এই “যৌনব্যবসা” চালানোর জন্য শিকার বানানো হয় অসহায় কিশোরী- যুবতীদের।

শিলচরের একাংশ “স্পা”-সম্পর্কে অভিযোগ ছিল অনেক আগে থেকেই। এবার হাসপাতাল রোডের এক “স্পা”- মালিক বিশ্বজিৎ দাস ওরফে বাপনের কুকীর্তির সূত্র ধরে সবকিছুই প্রকাশ্যে এসে গেছে। বিশ্বজিৎ ওরফে বাপনকে গত মঙ্গলবার রাতে শিলচরে এসে স্থানীয় পুলিশের সহায়তায় আটক করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরদিন আদালতে তাকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানায় সেরাজ্যের পুলিশের দলটি। তবে সেদিন আদালতে পেশ করার পর বিশ্বজিৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। আর ট্রানজিট রিমান্ডের প্রক্রিয়াও স্থগিত রাখা হয় আদালতে। শুক্রবার বিশ্বজিৎকে মেডিকেল থেকে রিলিজ করা হলে কলকাতা পুলিশ ফের আদালতে আবেদন জানায়। এতে আদালত তাকে নিয়ে যাওয়ার জন্য আবেদন মঞ্জুর করে। খবর অনুযায়ী আবেদন মঞ্জুর হলেও পশ্চিমবঙ্গ পুলিশ এদিন বিশ্বজিৎকে নিয়ে যেতে পারেনি। আগামীকাল শনিবার তাকে নিয়ে রওনা হওয়ার কথা।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ মাস কয়েক আগে পশ্চিমবঙ্গের এক নাবালিকা প্রেমিকের সঙ্গে পালিয়ে এখানে আসার পর তাকে নিজের “স্পা”-তে কাজের জন্য নিযুক্ত করেন। সেসময় ওই কিশোরীকে দিয়ে মালিশ করানোর নামে যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ। পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশ নাবালিকাকে উদ্ধার করে পশ্চিমবঙ্গে নিয়ে গেলে তার জবানবন্দীর সূত্রে বেরিয়ে আসে পুরো কাহিনী। এর ভিত্তিতেই পশ্চিমবঙ্গ পুলিশ এবার শিলচরে এসে আটক করেছে বিশ্বজিৎকে।

এদিকে একাংশ “স্পা”-সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তা খুবই ভয়ঙ্কর। গোটা রাজ্য সহ দেশের বিভিন্ন অংশের এই একাংশ “স্পা”- মালিকদের সঙ্গে মিলে এরা গড়ে তুলেছেন এক সিন্ডিকেট ।

‌ খবর ‌ অনুযায়ী, “স্পা” মালিকদের এই বোঝাপড়ার সূত্রে যৌন ব্যবসায় লাগানো অসহায় কিশোরী-যুবতীদের কখনোই খুব বেশিদিন নির্দিষ্ট কোনও “স্পা”-তে রাখা হয় না। কিছুদিন পর পর এক শহর থেকে অন্য শহরের স্পা”-তে অদল বদল করা হয় তাদের। এমনটা করা হয়ে থাকে দুটি উদ্দেশ্যে । এতে একদিকে মেটানো সম্ভব হয় গ্রাহকদের নতুন নতুন চাহিদা, অন্যদিকে এই অসহায় কিশোরী- যুবতীরা কোন বিশেষ “স্পা” সম্পর্কে খুব বেশি অবগত হতে পারে না। এতে করে আপত্তিকর সব কার্যকলাপ প্রকাশ্যে আসার সম্ভাবনাও থাকে কম।

 

Tags: Assam PoliceprostitutionSpawest bengal police
Previous Post

শ্বশুরবাড়িতে খুন ঘরজামাই

Next Post

দিল্লিতে নৃশংসভাবে খুন কাছাড়ের যুবতী,ধৃত-১

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
দিল্লিতে নৃশংসভাবে খুন কাছাড়ের যুবতী,ধৃত-১

দিল্লিতে নৃশংসভাবে খুন কাছাড়ের যুবতী,ধৃত-১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?