Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শ্বশুরবাড়িতে খুন ঘরজামাই

samayikprasanga by samayikprasanga
July 27, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শ্বশুরবাড়িতে খুন ঘরজামাই

শ্বশুর বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো সজল সিনহা (৪৫) নামে এক ব্যক্তিকে। ঘটনা কালাইন থানা এলাকার বিলবুরুঙ্গার। সজল তার শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন। এই ঘটনায় পুলিশ আটক করেছে সজলের পত্নী সুবর্ণা সিনহা(৩৮)কে।

সজল মূলত ছিলেন করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে তার সঙ্গে বিয়ে হয় সুবর্ণার। বিয়ের পর থেকেই সজল শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে শুরু করেন। সজলের উপর হামলা চালানো হয় শুক্রবার দুপুর ১২টা নাগাদ। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপে তিনি শ্বশুরবাড়ির সীমানার একপাশে পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়। খবর পেয়ে বিহাড়া ফাঁড়ি পুলিশ পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় সোনাপুর হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছার পরই তার মৃত্যু ঘটে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

পুলিশ ঘটনার পর সজলের পত্নী সুবর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশের এক সূত্র জানান প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী সজল এবং সুবর্ণার মধ্যে কিছুদিন ধরে সম্পর্ক খুব ভালো ছিল না। প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হতো। এদিনও দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশের সূত্রটি জানান, ঘটনার পারিপার্শ্বিকতা এবং প্রতিবেশীদের বক্তব্যের সূত্র ধরে সজলের পত্নী সুবর্ণাকে সন্দেহ করা হচ্ছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে।

জানা গেছে সজল এবং সুবর্ণার দুই সন্তান রয়েছে। বাড়িতে থাকেন সুবর্ণার বৃদ্ধ বাবা-মাও।

ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। এলাকাবাসী অনেকেই সুবর্ণাকে ঘিরে আকারে ইঙ্গিতে অনেক কথা বললেও প্রকাশ্যে এসে কিছু বলতে রাজি নন। এদিকে সুবর্ণাকে পুলিশ সরাসরি সন্দেহ করলেও ঘটনায় অন্য কারো সংযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Tags: Assam PoliceMurder
Previous Post

বিয়েতে অরাজি শ্যালিকাকে হুমকি জামাইবাবুর, মামলা

Next Post

স্পা-র আদলে শিলচরে চলছে অবৈধ যৌন ব্যবসা !

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
স্পা-র আদলে শিলচরে চলছে অবৈধ যৌন ব্যবসা !

স্পা-র আদলে শিলচরে চলছে অবৈধ যৌন ব্যবসা !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?