Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সোমবার থেকে শিলচরে বিজেপির নির্বাচনী অভিযান, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

samayikprasanga by samayikprasanga
March 3, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
সোমবার থেকে শিলচরে বিজেপির নির্বাচনী অভিযান, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

অনলাইন ডেস্ক : সোমবার থেকে শিলচরে নির্বাচনী অভিযান শুরু করবে বিজেপি। সেই অভিযানের সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পুলিশ প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী জনসভা ও ‘হিতাধিকারী সম্মেলন’-এর মাধ্যমে ভোট যুদ্ধে নামবে জেলা বিজেপি। জনসভার পর শিলচরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার শিলচর লোকসভা অন্তত ২লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবার রণকৌশল তৈরি করছে বিজেপি। এ লক্ষ্যে দলের সাংগঠনিক তৎপরতা চলছে জোর কদমে। সে অনুযায়ী সোমবার সকাল ১১টায় শিলচর এবং বিকেলে করিমগঞ্জ নির্বাচনী জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। শনিবার শিলচরে দলীয় কার্যালয়ে প্রতিমা ভৌমিকের বরাক উপত্যকা সফরের বিস্তারিত তুলে ধরেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়। তিনি জানান, অভিযান শুরু হবে সোমবার। ২লক্ষ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েই শুরু হবে অভিযান। করিমগঞ্জের সভা সেরে কেন্দ্রীয় মন্ত্রী চলে যাবেন ডিফুতে। তিনি আরও উল্লেখ করেন, ২৪ এর নির্বাচনকে পাখির চোখ করে বহু আগে থেকেই সাংগঠনিক কাজ, প্রশিক্ষণ শিবির, বিস্তারক নিয়োগ, বুথ সভাপতি, বি এল এ, এবং অন্যান্য কর্মকর্তাদের ধারাবাহিকভাবে কাজে লাগিয়ে ইতিমধ্যে ইতিমধ্যে সাংগঠনিক স্থিতি মজবুত করে নিয়েছে জেলা বিজেপি। শিলচর লোকসভা আসনের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও নির্বাচনে জয়লাভের লক্ষ্যে কর্মীদের চাঙ্গা করতে সোমবার জনসভা আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে নেতৃত্ব শিলচর করিমগঞ্জ এবং ডিফু লোকসভা কেন্দ্রকে একটি ক্লাস্টার এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। ওই ক্লাসটারের আহবায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়কে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জানিয়েছেন, নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও রাজ্যের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য, শিলচরের সাংসদ রাজদীপ রায়, ক্লাস্টার কনভেনার তথা বিধায়ক কৌশিক রায় সহ জেলার অন্য দলীয় বিধায়করা।

বিমলেন্দু রায় জানিয়েছেন, সোমবার সকালের বিমানে শিলচর পৌঁছবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এরপর নির্বাচনী জনসভায় সরাসরি যোগ দেবেন তিনি। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এর জন্য জোর প্রস্তুতি চলছে। সভাকে সফল করতে প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন বিমলেন্দু রায়।

উল্লেখ্য, শিলচর লোকসভা কেন্দ্রেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে গাঁও চলো অভিযান। সম্পন্ন হয়েছে রাত্রিবাসও। এই দুই অভিযানে সাধারণ জনগণের মনের কথাও শুনেছেন বিজেপি নেতারা। পাশাপাশি শুরু হয়েছে ‘লাভার্থি সম্মেলন’। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের নিয়েই সম্মেলন শুরু করেছে বিজেপি। শনিবার বিজেপি কার্যালয়ে ‘লাভার্থি’ সম্মেলন হয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে ঝাঁপ দেবে কাচার বিজেপি।

 

Tags: BJPCM Himanta Bishwa SharmaSilchar
Previous Post

গুয়াহাটিতে জুয়েলারি এক্সপো, অংশ নেবেন বরাকের স্বর্ণব্যবসায়ীরা

Next Post

ধলাইর লন্ডনি গ্রামে ফার্ম হাউস থেকে বাজেয়াপ্ত প্রচুর বিস্ফোরক

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

ধলাইর লন্ডনি গ্রামে ফার্ম হাউস থেকে বাজেয়াপ্ত প্রচুর বিস্ফোরক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?