Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গুয়াহাটিতে জুয়েলারি এক্সপো, অংশ নেবেন বরাকের স্বর্ণব্যবসায়ীরা

samayikprasanga by samayikprasanga
March 3, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
গুয়াহাটিতে জুয়েলারি এক্সপো, অংশ নেবেন বরাকের স্বর্ণব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের প্রচেষ্টার পর উত্তর পূর্বে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বিজনেস টু বিজনেস (বি টু বি) জুয়েলারি এক্সপো। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কেএনসি’র উদ্যোগে আগামী ২২ ও ২৩ মার্চ জুয়েলারি এক্সপো হবে গুয়াহাটির পল্টন বাজারে। এতে অংশ নেবেন বরাকের স্বর্ণব্যবসায়ীরাও।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

সংবাদ মাধ্যমে শনিবার এ কথা জানিয়েছেন নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির কর্মকর্তারা। বলেছেন, বরাকের স্বর্ণব্যবসায়ীদের পাশাপাশি মেলেয় অংশ নেবে ৪০ টি নামিদামি কোম্পানি। আয়োজক সংস্থার সার্ভিস বিভাগের প্রধান তপন কুমার মন্ডল জানান, ওই এক্সপোতে সোনা রুপা হীরা সহ বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক সামগ্রীর স্টল থাকবে। জুয়েলারির ট্রেড লাইসেন্স থাকা ব্যক্তিরাই শুধু মেলায় প্রবেশ করতে পারবেন। তিনি উল্লেখ করেন, মেলা আয়োজনে সহায়তা করছে নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি। এই এক্সপোর কল্যাণে উত্তর-পূর্বের জুয়েলারি ব্যবসায়ীদের কলকাতা মুম্বইয়ে যেতে হবে না। নিজেদের অঞ্চলে বসেই পছন্দমত সামগ্রী খরিদ করে নিজেদের ব্যবসাকে চাঙ্গা করতে পারবেন।

স্বর্ণ শিল্পী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগৎবন্ধু পাল জানান, ১০ বছর ধরে চলছিল এই ধরনের মেলা আয়োজনের প্রচেষ্টা। অবশেষে সেটা সফল হতে চলেছে। তিনি বলেন, আগামীতে মেশিনারি মেলা আয়োজনেরও চেষ্টা চালানো হচ্ছে। এ অঞ্চল হচ্ছে শিল্পী প্রধান এলাকা। শিল্পীরা উন্নত হলে উন্নত হবে শিল্প। সেই সূত্র ধরে আগামী ১৩ এবং ১৪ মার্চ শিলচরে প্রশিক্ষণের পর শিল্পীদের ভিআইএস দ্বারা শংসাপত্র প্রদান করা হবে।জেলা সভাপতি অমিত বণিকসহ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির মুখ্য উপদেষ্টা বিজয় খান।

Tags: Gold expoguwahatisilchar gold merchants
Previous Post

লালা সাহাবাদে ড্রাগস সহ আটক মহিলা

Next Post

সোমবার থেকে শিলচরে বিজেপির নির্বাচনী অভিযান, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
সোমবার থেকে শিলচরে বিজেপির নির্বাচনী অভিযান, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

সোমবার থেকে শিলচরে বিজেপির নির্বাচনী অভিযান, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?