Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্যালেস্তাইনের প্রেসিডেন্টকে ফোন মোদির, সাহায্যের আশ্বাস

নয়াদিল্লির উপর পশ্চিম এশিয়ার চাপ

samayikprasanga by samayikprasanga
October 19, 2023
in slider, জাতীয়
0
প্যালেস্তাইনের প্রেসিডেন্টকে ফোন মোদির, সাহায্যের আশ্বাস

অনলাইন ডেস্ক :  প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজার আল-আহলি আরব হাসপাতালে যুদ্ধে আহতরা চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বোমা বিস্ফোরণে পাঁচশোর বেশি মানুষ মারা গিয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই ঘটনায় ইজরায়েলকে কাঠগড়ায় তোলা হলেও তেল আভিভ অভিযোগ অস্বীকার করেছে।

এদিন এক্স হ্যান্ডলে একথা জানিয়ে মোদি লিখেছেন, তিনি আব্বাসকে জানিয়েছেন, ভারতের তরফে এই ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি ওই অঞ্চলের সন্ত্রাসবাদ, হিংসার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তিনি। উল্লেখ্য, বুধবারই প্রধানমন্ত্রী এই বিস্ফোরণের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত ইজরায়েলের দিকে আঙুল তুলতে দেখা যায়নি তাঁকে। যদিও সরাসরি প্যালেস্টাইনের জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সে সম্পর্কেও কিছু বলেননি মোদি।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

সেই সঙ্গে প্রধানমন্ত্রী এও বলেছেন, মানবিকতার স্বার্থে প্যালেস্তাইনকে সবররকম সাহায্য পাঠাবে ভারত। সন্ত্রাসবাদের প্রসঙ্গও এদিনের আলোচনায় উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি যে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ ও হিংসাকে বরদাস্ত করে না তা জানিয়েছেন আব্বাসকে। সেই সঙ্গে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তবে মেহমুদ আব্বাসকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্যালেস্তাইনের সঙ্গে নয়াদিল্লির যে দীর্ঘ সম্পর্ক এবং এ ব্যাপারে ভারতের যে অবস্থান ছিল তা অটুট রয়েছে ও থাকবে।

পর্যবেক্ষকদের অনেকের মতে, শুধু ঘরোয়া রাজনীতির চাপ নয়, এ ব্যাপারে নয়াদিল্লির উপর পশ্চিম এশিয়ার চাপও ছিল। জ্বালানির জন্য পশ্চিম এশিয়ার উপর এখনও ভারতের নির্ভরশীলতা রয়েছে। সেই কারণে ভারসাম্য রেখে চলা ছাড়া উপায় নেই।

Tags: Israel-Paleastine warPalestine PresidentPM Modi
Previous Post

বাংলাদেশে এবার প্রায় সাড়ে ৩২ হাজার দুর্গাপুজো

Next Post

কুম্ভিরগ্রাম বিমানবন্দরে ২০ কোটির মাদক সহ ধৃত ২ যাত্রী

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
কুম্ভিরগ্রাম বিমানবন্দরে ২০ কোটির মাদক সহ  ধৃত ২ যাত্রী

কুম্ভিরগ্রাম বিমানবন্দরে ২০ কোটির মাদক সহ ধৃত ২ যাত্রী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?