Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কুম্ভিরগ্রাম বিমানবন্দরে ২০ কোটির মাদক সহ ধৃত ২ যাত্রী

samayikprasanga by samayikprasanga
October 19, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
কুম্ভিরগ্রাম বিমানবন্দরে ২০ কোটির মাদক সহ  ধৃত ২ যাত্রী

অনলাইন ডেস্ক : শিলচর (কুম্ভিরগ্রাম) বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হলো মেথামফেটামিন নামে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য। সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই বিমান যাত্রীকে। ধৃত দুই বিমানযাত্রীর একজন জোসেফ লানলুইয়া (২২) মিজোরামের আইজলের বাসিন্দা, অন্যজন এফ লালমাঙ্গাইজোয়ালা (৩০) সে রাজ্যেরই চাম্পাই এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪ কেজি মেথামফেটামিন। আন্তর্জাতিক বাজারে এসবের মূল্য প্রায় ২০ কোটি টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিআইএসএফের সহযোগে বিমানবন্দরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে পাকড়াও করে। ধৃত দু’জন কলকাতায় যাওয়ার জন্য বিমানের টিকেট কেটে অপেক্ষা করছিল। তাদের ল্যাগেজের ভেতর খুব কায়দা করে ছোট্ট একটি চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল চারটি প্যাকেটে থাকা মাদকদ্রব্য।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী, ধৃতরা মিজোরাম থেকে মাদকদ্রব্য নিয়ে এসেছিল। এবং যেহেতু কলকাতার বিমানের টিকিট কেটেছিল, এতে অনুমান করা হচ্ছে তারা এসব নিয়ে যাচ্ছিল কলকাতায়। তিনি আরও জানান ভাষাগত সমস্যার দরুন দুজনকে জিজ্ঞাসাবাদ করতে কিছুটা সমস্যা হচ্ছে। এর জন্য দুভাষীর সাহায্য নেওয়া হচ্ছে।

Tags: anti drugs movementAssam Policeassam police DIGCM Himanta Bishwa SharmaKumvirgram airport
Previous Post

প্যালেস্তাইনের প্রেসিডেন্টকে ফোন মোদির, সাহায্যের আশ্বাস

Next Post

শিলচর -সেকেন্দ্রাবাদ ট্রেনের যাত্রারম্ভ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচর -সেকেন্দ্রাবাদ ট্রেনের যাত্রারম্ভ

শিলচর -সেকেন্দ্রাবাদ ট্রেনের যাত্রারম্ভ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?