Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে ঘুমন্ত স্বামীদের তালা বন্ধ করে রেখে একসঙ্গে উধাও দুই জা!

samayikprasanga by samayikprasanga
August 19, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ঘুমন্ত স্বামীদের  তালা বন্ধ করে রেখে একসঙ্গে উধাও দুই জা!

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক :  একই সঙ্গে উধাও একই পরিবারের দুই মহিলা। সম্পর্কে দুজন জা। শিলচর মালিনী বিল শিশু মন্দির স্কুলের অদূরবর্তী এলাকার বাসিন্দা এই দুই জা পায়েল অধিকারী (১৯) ও পূজা অধিকারী (১৯)র এভাবে সন্ধানহীন ওয়াকি ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের।

      জানা গেছে পায়েল অধিকারীর স্বামীর নাম জয় অধিকারী এবং পূজা অধিকারীর স্বামী জয়দীপ অধিকারী। জয়  ও জয়দীপ সহোদর ভাই, তাদের বাবার নাম জীবন অধিকারী। পায়েল ও পূজা, উধাও হয়েছেন বলে তারাপুর পুলিশ ফাঁড়িতে ”  রিপোর্ট” করেছেন জয়। এতে তিনি উল্লেখ করেছেন তার ছোট ভাই জয়দীপ কর্মসূত্রে দিন কয়েক আগে গিয়েছিলেন গুয়ায়াটিতে। বাড়িতে এক ঘরে থাকেন তিনি অন্য ঘরে থাকেন ছোট ভাই জয়দীপ ও তার পত্নী পূজা।
জয়ের বয়ান অনুযায়ী,   ১৭ আগস্ট বৃহস্পতিবার রাতে তারা স্বাভাবিকভাবে সবাই ঘুমিয়েছিলেন। ১৮ আগস্ট শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। প্রথমত তিনি ভেবেছিলেন তার পত্নী স্নানে গেছেন, তাই দরজা বাইরে থেকে বন্ধ করে গেছেন। এই অবস্থায় তিনি কোনও কিছু না ভেবে বসে থাকেন। কিন্তু অনেকক্ষণ পত্নীকে ফিরতে না দেখে তার মনে প্রশ্নের উদয় হয়। পত্নীর নাম ধরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে উল্টো দিকের বাড়ির এক যুবককে ফোনে সব কিছু জানান। ওই যুবক এসে দরজার তালা ভেঙ্গে তাকে বাইরে বের করেন। তখন দেখতে পান ভাই জয়দীপের ঘরেও দরজায় তালা ঝুলানো এবং দেখা যাচ্ছে না জয়দীপের পত্নী পূজাকেও। এরপর দেখা যায় তার ঘর থেকে গায়েব নগদ ১৫ হাজার টাকা এবং কিছু নথি পত্র সহ তাদের বাবার মোবাইল।
এই অবস্থায় তিনি তার এবং ভাই জয়দীপের শ্বশুরবাড়ি সহ সম্ভাব্য অন্যান্য স্থানে গিয়ে খোঁজখবর করেন। কিন্তু কোথাও পূজা এবং পায়েলের সন্ধান পাননি।
জয় অধিকারী ” রিপোর্ট”-করার পর পুলিশ এনিয়ে খোঁজখবর শুরু করেছে। যদিও পুলিশ এই মুহূর্তে এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয়। দুই মহিলা স্বেচ্ছায় উধাও হয়েছেন, না ঘটনার পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, বর্তমানে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে বর্তমানে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এলাকাবাসীর কেউই নিশ্চিত করে কিছু বলতে রাজি নন।
Tags: Assam Policetarapur police stationTwo lady missing
Previous Post

জিরিঘাটে বন্দুক ঠেকিয়ে বার থেকে অর্থ লুট

Next Post

আদালতে ধর্ষণের মিথ্যা বয়ান, জেল হাজতে মহিলা

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
আদালতে ধর্ষণের মিথ্যা বয়ান, জেল হাজতে মহিলা

আদালতে ধর্ষণের মিথ্যা বয়ান, জেল হাজতে মহিলা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?