Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

আদালতে ধর্ষণের মিথ্যা বয়ান, জেল হাজতে মহিলা

samayikprasanga by samayikprasanga
August 19, 2023
in অসম, বরাক উপত্যকা
0
আদালতে ধর্ষণের মিথ্যা বয়ান, জেল হাজতে মহিলা

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : আদালতে অপহরণ করে ধর্ষণ, টাকা ছিনতাই করার মিথ্যা বয়ান দিয়ে হাইলাকান্দিতে জেল হাজতে গেলেন এক মহিলা । কাঞ্চনপুরের তাজ উদ্দিন লস্কর ২০২১ সালের ৩ জুলাই হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করে বলা হয়েছিল, কাঞ্চনপুর প্রথমখণ্ডের বাসিত উদ্দিন লস্কর মামলায় অভিযুক্ত বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর স্ত্রী দিলা বেগম লস্করকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যায়। এছাড়া মামলায় অভিযুক্ত নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আদালতে মামলাটি নথিভুক্ত হয়। ২০২১ সালের ৬ জুলাই দিলা বেগম লস্কর প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ানে উল্লেখ করেন, মামলায় অভিযুক্ত দিলাকে অপহরণ, ধর্ষণ করে ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায়। আদালত এদিন তাঁর বয়ান রেকর্ড করে। কিন্তু শনিবার হাইলাকান্দির অ্যাডিশন্যাল সেশন জজের আদালতে ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে দিলা বেগম লস্কর তাঁর জবানবন্দিতে বলেন, মামলায় অভিযুক্ত বাসিত উদ্দিন লস্কর তাঁকে ধর্ষণ করেননি। এমনকি টাকাও নেননি। আদালতে মিনিটে মিনিটে বয়ান পাল্টান দিলা। আদালতে মিথ্যা বয়ান দেওয়ার জন্য অ্যাডিশন্যাল পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা দিলার বিরদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতে আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে হাইলাকান্দির অ্যাডিশন্যাল সেশন জজ দিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সিজেএম আদালতে পাঠান।সিজেএমের নির্দেশে দিলারা বেগম লস্করকে ১৪ দিনের জেলহাজতে পাঠানো হয় বলে জানান অ্যাডিশন্যাল পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা। মামলার পরবর্তী শুনানি ২১ সেপ্টেম্বর।

Tags: Hailakandi courthailakandi jailrape case
Previous Post

শিলচরে ঘুমন্ত স্বামীদের তালা বন্ধ করে রেখে একসঙ্গে উধাও দুই জা!

Next Post

জমিবিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দিতে অগ্নিকাণ্ড,থানায় মামলা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post
জমিবিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দিতে অগ্নিকাণ্ড,থানায় মামলা

জমিবিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দিতে অগ্নিকাণ্ড,থানায় মামলা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?