Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি

শনিবারের টিপস

samayikprasanga by samayikprasanga
February 18, 2023
in slider, অন্যান্য
0
মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : শীতের মরসুমে মটরশুঁটি প্রায় প্রতিটি রান্নায় ব্যবহৃত হয়ে থাকে। সকালের জলখাবারে মটরশুঁটির কচুরি থেকে দুপুরের নিরামিষ তরকারি—সবেতেই মটরশুঁটি যোগ হলে আলাদা স্বাদ পাওয়া যায়। কিন্তু এই অতি জনপ্রিয় শস্যটি শীতের পরেই বাজার থেকে উধাও হয়ে যায়। তাই এই মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি জেনে নিলে আগামী শীতের আগে পর্যন্ত দিব্যি পাতে এই সবুজ দানাটি পড়তে পারে। এখন বাজারে মটরশুঁটি বেশ সস্তা; তাই একসাথে চার-পাঁচ কেজি মটরশুঁটি কিনে নিয়ে আসুন সংরক্ষণের জন্য। তারপর এক রোদ ঝলমলে শুকনো দিনে সব মটরশুঁটি ছাড়িয়ে লেগে যান কাজে।
   প্রথমে মটরশুঁটির দানাগুলো খুব ভালো করে ধুয়ে নিন। তারপর একটি বড় পাত্রে আন্দাজমতো জল দিয়ে তাতে দু তিন চামচ চিনি মিশিয়ে গ্যাসের উনুনে বসিয়ে দিন। জল টগবগ করে ফোটানোর দরকার নেই;  গরম হয়ে যখন বাষ্প উঠতে শুরু করবে, সেই সময় ধোয়া মটরশুঁটিগুলো একসাথে সেই জলে ছেড়ে দিন। হাল্কা আঁচে দু তিন মিনিট রাখার পর যখন দেখবেন তলায় ডুবে থাকা সব কটি দানা উপরে ভেসে উঠেছে, তখন গ্যস থেকে নামিয়ে বরফ জলে সেগুলো ঢেলে দিন। খেয়াল রাখতে হবে, মটরশুঁটি গুলো যেন কোনোভাবে সেদ্ধ না হয়ে যায়। এবার এক মিনিট পর বরফ জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে রোদে শুকোতে দিন। যেখানে শুকোবেন, সেই পাত্রের উপর একটা পরিষ্কার সুতির কাপড় পেতে এর উপর মটরশুঁটিগুলো মেলে দিন। এভাবে কড়া রোদে চার পাঁচ ঘণ্টা রাখার পর সেগুলোকে এনে কাঁচের বোতল বা এয়ার টাইট প্লাস্টিকের প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিন।  মনে রাখবেন, প্লাস্টিকের জিপ লক ব্যাগে রাখলে সেগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে; তবে কাঁচের বোতলে ভরলে সেটা রেফ্রিজারেটরেই রাখা যাবে। ব্যস, এবার নিশ্চিন্তে সেগুলোকে বছরভর ব্যবহার করতে পারবেন।
Tags: green peesSaturday tips
Previous Post

নিলামবাজার কালিমন্দিরে সাম্প্রদায়িক উত্তেজনা

Next Post

ছলামনায় ফের উচ্ছে‌দ অভিযানে অসহায় কু‌ড়ি‌টি পরিবারের মানুষ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ছলামনায় ফের উচ্ছে‌দ অভিযানে অসহায় কু‌ড়ি‌টি পরিবারের মানুষ

ছলামনায় ফের উচ্ছে‌দ অভিযানে অসহায় কু‌ড়ি‌টি পরিবারের মানুষ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?