Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

নজরে শ্রীকোনার দুই মাফিয়া-দালালও

samayikprasanga by samayikprasanga
April 30, 2026
in slider, বরাক উপত্যকা
0
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : প্রতারণার অভিযোগে ধৃত “আইকনিক ফিন্যান্স সলিউশন”নামে বেসরকারি অর্থকরী সংস্থার কর্মকর্তা জয়দীপ দত্তকে গ্রেফতারের পর পুলিশ বৃহস্পতিবার তার পত্নী অনুরাধা দেবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা গেছে শিলচর থেকে পুলিশের একটি দল এদিন হাইলাকান্দিতে গিয়ে জয়দীপের আস্তানা থেকে অনুরাধাকে আটক করে নিয়ে আসে। বর্তমানে তাকে সদর থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অনুরাধা সম্পর্কে জানা গেছে তিনি পেশায় একজন শিক্ষিকা।

প্রসঙ্গত,জয়দীপের বিরুদ্ধে যারা আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তাদের বক্তব্য, তারা তাদের প্রাপ্য চাইতে গেলে অনুরাধা উল্টে নানা হুমকি দিয়ে ফাঁসিয়ে দেবার ভয় দেখাতেন। গত মঙ্গলবার কাটাখাল রেলস্টেশনে জয়দীপকে পাকড়াও করার পরও অনুরাধা তাদের নানাভাবে ভয় দেখান। এমনকি জয়দীপকে যখন মোহনপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তখন সেখানে পৌঁছেও অনুরাধা অভিযোগকারীদের একজনকে নিগৃহীত করেন।তাদের সন্দেহ, জয়দীপের আর্থিক প্রতারণার কারবারে অনুরাধাও জড়িত রয়েছেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এদিকে জয়দীপ ধরা পড়ার পর বিভিন্ন স্থান থেকে আরও বহু লোক তার কাছে অর্থ লগ্নি করে প্রতারিত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এসবের পাশাপাশি শ্রীকোনা প্রথম খন্ডে জয়দীপের “হোয়াইট হাউস “সাদৃশ্য প্রাসাদও বর্তমানে হয়ে উঠেছে প্রতারিতদের আলোচনার এক বড় বিষয়বস্তু।

শ্রীকোনা এলাকার প্রতারিতরা জানিয়েছেন, আর্থিক প্রতারণার পর বছর দেড়েক আগে জয়দীপ তার বাড়ি ছেড়ে সপরিবারে হাইলাকান্দিতে পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে গোপন যোগাযোগে এলাকার একাংশ মাফিয়া- দালাল ওই বাড়ি বিক্রি করিয়ে দেবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, এই মাফিয়া-দালালদের দু’জনের দিকেও নজর রয়েছে পুলিশের। সন্দেহ করা হচ্ছে, জয়দীপের অর্থকরী প্রতারণার কারবারেও এদের সংযোগ থাকতে পারে।

Tags: Assam PoliceCM Himanta Bishwa Sharmafake finance companyFraud
Previous Post

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

Next Post

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?