অনলাইন ডেস্ক : অসম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও সিকিম বার কাউন্সিলের নির্বাচনে নির্বাচিত হলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও নীলাদ্রি রায়।
গত ২২ এপ্রিল নির্বাচন হয়। ফল ঘোষণা করা হয় বুধবার ২৯ এপ্রিল। এতে নির্বাচিত ২৩ জনের মধ্যে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী ৬৪৯ ভোট
পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ৮৮৭ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন গুয়াহাটিরই অপূর্ব কুমার শর্মা। শিলচর বার সংস্থার সম্পাদক নীলাদ্রি রায় ৪৫৯ ভোট পেয়ে রয়েছেন অষ্টম স্থানে। নির্বাচনে প্রতিদ্বন্দিতায় ছিলেন মোট ৩৩ জন। এরমধ্যে নির্ধারিত ২৩ টি সদস্য পদে অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন অরুণাচল প্রদেশের তদূপ তানা তারা(তৃতীয়), গুয়াহাটির গিরিন পেগু (চতুর্থ), ডিব্রুগড়ের অজিত বড়গোহাই (পঞ্চম), গুয়াহাটির সুদীপ্ত ভট্টাচার্য (ষষ্ঠ), নগাওর আবুল হাসেম খন্দকার (সপ্তম), যোরহাটের সীমান্ত কুমার বড়ঠাকুর(নবম), গুয়াহাটির সুমিতা গোহাই বরুয়া (দশম), গুয়াহাটির চিন্ময় চৌধুরী (একাদশ), ধুবড়ির নুরুল ইসলাম চৌধুরী (দ্বাদশ), গুয়াহাটির বনশ্রী গগৈ (ত্রয়োদশ), বঙ্গাইগাঁওয়ের নজরুল ইসলাম সিদ্দিকী(চতুর্দশ), গুয়াহাটির কমল নয়ন চৌধুরী (পঞ্চদশ), বরপেটার চাণক্য পাঠক (ষোড়শ),গুয়াহাটির পার্শ্বজ্যোতি দাস নায়ার (সপ্তদশ), গুয়াহাটির সান্তনু বড়ঠাকুর (অষ্টাদশ), নগাওয়ের জয়ন্ত কুমার বরদলৈ (উনবিংশ), গুয়াহাটির সুভাষ চন্দ্র বিশ্বাস (বিংশ),
গুয়াহাটির মঞ্জুলি দেব (একবিংশ,), গুয়াহাটির শাবানা আজিজ চৌধুরী (দ্বাবিংশ)এবং গুয়াহাটির সায়েদা খালিদা নার্গিস (ত্রয়োবিংশ)। নির্বাচিত এই ২৩ জনের পাশাপাশি আরো ২ জন সদস্যকে মনোনীত করা হবে। নির্বাচিত সদস্যরা পরবর্তীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কো- চেয়ারম্যান বাছাই করবেন।






