Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার

samayikprasanga by samayikprasanga
April 24, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর      থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার

অনলাইন ডেস্ক : বছর ২৫ এর যুবক অভিজিৎ দাস এক কুখ্যাত চোর। তাকে পুলিশ গ্রেফতার করেছে আগেই। এবার গ্রেফতার করা হলো তার পত্নী নিবেদিতা দাস গোয়ালা (২৩)কেও।সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি করে আনা নগদ ৫ লক্ষ টাকা, একটি সোনার হার ও দুটি কানের দুল। এই দম্পতি শিলচর রংপুর শান্তি পাড়া এলাকার এক ভাড়া বাড়ির বাসিন্দা। শহরের পঞ্চায়েত রোডে কিছুদিন আগে ঘটে যাওয়া এক চুরির ঘটনার তদন্তে নেমে রাঙ্গিরখাডি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচ্যুত কুমার ফুকন দিন কয়েক আগে গ্রেফতার করেন অভিজিৎকে। আদালতের নির্দেশে আগেই তাকে প্রেরণ করা হয়েছে জেলহাজতে। এরপর বৃহস্পতিবার শান্তিপাড়ায় অভিজিতের ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে বালিশের ভেতর লুকিয়ে রাখা নগদ পাঁচ লক্ষ টাকা ও সোনার হার এবং কানের দুল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিজিতের পত্নী নিবেদিতাকেও।গ্রেফতারের পর শুক্রবার পুলিশ নিবেদিতাকে পেশ করে আদালতে। আদালতের নির্দেশে তাকেও প্রেরণ করা হয়েছে জেলহাজতে ।  পুলিশ জানিয়েছে, অভিজিৎ বিভিন্ন স্থান থেকে নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী চুরি করে আনতো। সেসব লুকিয়ে রাখত নিবেদিতা। এছাড়া বিভিন্ন সময়ে নিবেদিতা চুরিতেও অভিজিৎকে সহায়তা করত। বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রী মিলে চালিয়ে যাচ্ছিল চৌর্যবৃত্তি।

 

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

Tags: Assam Policetheft
Previous Post

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?