Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

১০০ কোটি টাকার ভুয়ো ইনভয়েস কেলেঙ্কারিতে গ্রেফতার ইসহাক আহমেদ

জিএসটি ফাঁকি ২৫ কোটির বেশি!

samayikprasanga by samayikprasanga
June 17, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
১০০ কোটি টাকার ভুয়ো ইনভয়েস কেলেঙ্কারিতে গ্রেফতার ইসহাক আহমেদ

অনলাইন ডেস্ক : ১০০ কোটিরও বেশি ভুয়ো ইনভয়েস তৈরি করে বিরাট পরিমাণের জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কাছাড় জেলার বাসিন্দা ব্যবসায়ী ইসহাক আহমেদকে। সোমবার (১৬ জুন) অসম রাজ্যের ট্যাক্সেশন দফতরের আধিকারিকরা তাঁকে শিলচর থেকে গ্রেফতার করেন। আধিকারিকরা জানিয়েছেন এই ব্যক্তি অন্তত ২৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি করেছে এবং তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। রাজ্যের জিএসটি কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের রাজস্বে বিপুল ক্ষতির প্রেক্ষিতেই একটি অভিযান চালানো হয় এবং টানা তদন্তের পর এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইসহাক আহমেদ খুশি ডিজিটাল পেমেন্টস্ প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির অনুমোদিত প্রতিনিধি। গুয়াহাটির কর ভবনের তদন্তকারীরা ৯ জুন থেকে তদন্ত শুরু করেন। ১৪ জুন তাকে গ্রেফতার করার পর ১৬ জুন পর্যন্ত তার কোম্পানির দফতরে তল্লাশি চালিয়ে একাধিক ভুয়ো লেনদেনের প্রমাণ পাওয়া যায়। জানা গেছে, মেসার্স দেবীকৃপা এন্টারপ্রাইজ নামের অন্য একটি সংস্থার কাছ থেকে প্রাপ্ত ১০০,১৬,৯২,১২৬ টাকার ইনভয়েস দেখিয়ে ইসহাক আহমেদ তার সংস্থার নামে ১৫,২৮,০০,৪৯৩.৮৭ টাকার ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) আদায় করছে। আধিকারিকদের মতে, সে অন্তত ১০,৬৪,৮৬,৫৬৯.১৩ টাকার ভুয়ো আইটিসি অন্যান্য সংস্থাকে সরবরাহ করেছে, যেখানে বাস্তবে কোনো পণ্য বা পরিষেবার আদান-প্রদান হয়নি। রাজ্য কর বিভাগের দাবি, অর্থনৈতিক প্রতারণার অপরাধে ১৪ জুন তাঁকে শিলচরে গ্রেফতার করা হয় এবং সোমবার তাকে আদালতে পেশ করা হয়। শুনানির পর বিচারক তাঁকে ১৪ দিনের জুডিশিয়াল কাস্টডিতে পাঠান। আয়কর বিভাগের অ্যাসিস্টেন্ট কমিশনার, রনিত রায় বলেন, ‘দুটো মামলায় এই ব্যক্তি মোট ২৫ কোটি টাকার ঘোটালা করেছে এবং তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। এটি বিভাগের একটি বড়সড় সাফল্য। এক সপ্তাহে কর বিভাগের দ্বিতীয় বড়সড় গ্রেফতার। এধরণের প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। দুই কোটির বেশি কর ফাঁকির প্রমাণ মিললে গ্রেফতার অনিবার্য। এই ঘটনায় ফের একবার প্রমাণ হয়েছে, অসম সরকার ও রাজস্ব বিভাগ জিএসটি ব্যবস্থার প্রতি কড়া নজরদারি রাখে এবং যারা কর ফাঁকি দেওয়ার জন্য এ ধরনের পদক্ষেপ নেয় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। আধিকারিকরা জানান, জুনের মাঝামাঝি সার্চ-অ্যান্ড-সিজার অভিযান চালিয়ে বহু নথিপত্র উদ্ধার করেছে করদপ্তর । ইসহাক একজন সিএ-এর সাহায্য বিভিন্ন নথি বানিয়ে নিজের কাজকে সঠিক দেখানোর চেষ্টা করলেও সে এটা প্রমাণ দিতে ব্যর্থ হয়। তার অধীনে কাজ করা এক ব্যক্তি জানিয়েছেন, তার পরিচয় ব্যবহার করে ইসহাক বিভিন্ন নথি বানিয়েছে এবং সেগুলো ভুলভাবে ব্যবহার করেছে। ওই ব্যক্তিও ইসহাকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।

 

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

 

Tags: GSTIncome Tax Raid
Previous Post

গ্যাস সিলিন্ডারে লুকিয়ে পাচার,শিলচরবাজেয়াপ্ত ৪৫ কোটির মাদক ,ধৃত-পাঁচ

Next Post

গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?