Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হিমন্তের আশঙ্কাই সত্যি! ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধৃত

বাংলাদেশ হয়ে ভারতে ঘটছে অনুপ্রবেশ

samayikprasanga by samayikprasanga
August 1, 2023
in slider, জাতীয়
0
হিমন্তের আশঙ্কাই সত্যি! ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধৃত

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : ত্রিপুরায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্বেগ অবশেষে সত্য প্রমাণিত হল। মায়ানমার থেকে ঢল নেমেছে রোহিঙ্গা শরণার্থীর। বাংলাদেশ হয়ে ভারতে ঘটছে অনুপ্রবেশ। চলতি বছর এখনও পর্যন্ত ত্রিপুরায় গ্রেফতার হয়েছে ৫২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী। 

মঙ্গলবার ত্রিপুরার শীর্ষ পুলিশ আধিকারিক মঞ্চক ইপ্পার জানিয়েছেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে বেশ কিছু মামলা রুজু হয়েছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়া, যারা রোহিঙ্গাদের সাহায্য করছে তাদেরও খোঁজ করা হচ্ছে। উত্তরের রাজ্যগুলির সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্যগুলিও আমাদের কাজে সহযোগিতা করছে। আমরা কঠোরভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করছি। চলতি বছরে এখনও পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের তদন্ত জারি থাকবে।’

অসমের মুখ্যমন্ত্রীর উদ্বেগের কারণ ছিল, মানব পাচারকারীরা ত্রিপুরা হয়ে রোহিঙ্গাদের অসমে নিয়ে আসছে। এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘পাসপোর্ট বা ভিসা ছাড়া যারা ভারতে প্রবেশ করছে তারা এ দেশের সার্বভৌমত্বের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের অনুপ্রবেশ উদ্বেগজনক। মানব পাচারকারীরা ত্রিপুরায় রোহিঙ্গাদের নিয়ে আসছে। সেখান থেকে অসম ও দেশের অন্যান্য প্রান্তে পাচার করে দিচ্ছে। এই নিয়ে আমাদের পুলিশ প্রশাসন ত্রিপুরা সরকারের সঙ্গে একযোগে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘কেউ রোহিঙ্গা হোক বা না হোক, কিংবা হিন্দু-মুসলিম যেই হোক না কেন, বিনা পাসপোর্ট বা ভিসায় ভারতে অনুপ্রবেশ করলে তা বেআইনি বলেই গণ্য হবে। আমরা কোনও বেআইনি কার্যকলাপ বরদাস্ত করব না।’ উল্লেখ,  মায়ানমার থেকে কমপক্ষে ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেখান থেকে অসম, ত্রিপুরা হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ওই শরণার্থীদের একাংশ। দিল্লির শরণার্থী শিবিরেও বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, এদের মধ্যে অনেকেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তাই দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Tags: Assam CMNational ThreatRohinga Refujeetripura police
Previous Post

লক্ষাধিক টাকার বিল বকেয়া, কাটা হল কলেজিয়েটের বিদ্যুৎ সংযোগ, মঙ্গলবার খুলছে না স্কুল

Next Post

জেলেনস্কির শহরে মিসাইল হামলা রাশিয়ার , মৃত ৬

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জেলেনস্কির শহরে মিসাইল হামলা রাশিয়ার , মৃত  ৬

জেলেনস্কির শহরে মিসাইল হামলা রাশিয়ার , মৃত ৬

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?